দিনাজপুরে ট্রেনের টিকিট পাচ্ছেন না যাত্রীরা

দিনাজপুর প্রতিনিধি
১৯ আগস্ট ২০১৮, ২৩:৪২আপডেট : ১৯ আগস্ট ২০১৮, ২৩:৫৫

টিকিট প্রত্যাশীদের লম্বা লাইন দিনাজপুর রেলওয়ে স্টেশনে রাতভর লাইনে দাঁড়িয়েও ট্রেনের টিকিট পাচ্ছেন না যাত্রীরা। যাত্রীদের অভিযোগ টিকিট কালোবাজারি হচ্ছে। তীব্র গরমে দীর্ঘ ১২ থেকে ১৪ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও টিকিট না পেয়ে খালি হাতে ফিরে যাচ্ছেন তারা। 

টিকিট কিনতে আসা মোয়াজ্জেম হোসেন বাবু বলেন, ‘সকাল ৮টা থেকে টিকিট দেওয়া হবে। তাই রাত সাড়ে ৮টায় লাইনে দাঁড়িয়েছি। তারপরও আমার সিরিয়াল ৭৮ জনের পরে। পাশে আবার মহিলাদের আলাদা লাইনও আছে। টিকিট দেওয়া হবে ১৩০ জনকে। লাইনগুলো দখল করে আছে টিকিট কালোবাজারিরা। তারা লাইনের সামনের অংশ দখল করে রাখায় প্রকৃত যাত্রীরা টিকিট পাচ্ছেন না। দ্বিগুন এমনকি তিনগুন দাম দিয়েও কালোবাজারিরা সেই টিকিট বিক্রি করছে।’

রুবেল নামের একজন জানান, এর আগে লাইনে দাঁড়িয়ে টিকিট না পাওয়ায় তিনি আবারও লাইনে দাঁড়িয়েছেন।

দিনাজপুর রেলওয়ে স্টেশন মাস্টার ফারহানা ইয়াসমিন জানান, কারা কীভাবে টিকিট কিনছে, এটা দেখার দায়িত্ব প্রশাসন বা জিআরপি পুলিশের।

দিনাজপুর রেলওয়ে স্টেশন সুপার শেখ আব্দুল জব্বার জানান, যাত্রীবেশে প্রতিদিন লাইনে দাঁড়ানোর কোনও সুযোগ নেই। কারন সিসি টিভি ক্যামেরায় তা মনিটরিং করা হচ্ছে।  দিনাজপুর জিআরপি থানার ওসি আব্দুল হালিম খান জানান,  কালোবাজারি ঠেকাতে তারা সক্রিয় আছেন। ১৬ আগস্ট কালোবাজারিতে টিকিট বিক্রির সময় ফরহাদুল রেজা (৩৭) ও মো. মাসুদ (৩৮) নামে দুই জনকে হাতে-নাতে আটক করা হয়েছে।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম