প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে সাঁটানো ৬ বিল বোর্ড উধাও, প্রতিবাদে সংবাদ সম্মেলন

রংপুর প্রতিনিধি
২৮ আগস্ট ২০১৮, ২২:৩২আপডেট : ২৮ আগস্ট ২০১৮, ২২:৪৩

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে সাঁটানো ৬ বিল বোর্ড উধাও, প্রতিবাদে সংবাদ সম্মেলন রংপুর সিটি করপোরেশন এলাকার উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২১০ কোটি টাকা বরাদ্দ দেওয়ায় তাকে অভিনন্দন জানিয়ে নগরীর ৬টি গুরুত্বপূর্ণ স্থানে সাঁটানো বিল বোর্ড চুরি হয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা থানায় জিডি করেছেন। অন্যদিকে মহানগর আওয়ামী লীগ এ ঘটনার জন্য মেয়রকেই অভিযুক্ত করে সোমবার (২৭ আগস্ট) রাতে সংবাদ সম্মেলন করেছে। তারা সেই বিল বোর্ড ফের সংশ্লিষ্ট স্থানে স্থাপন করার দাবি জানিয়েছেন।

পুলিশ সিটি করপোরেশন কর্তপক্ষ সূত্রে জানা গেছে, রংপুর সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা মেয়র নির্বাচিত হওয়ার পর প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে যান। এসময় মেয়র রংপুর সিটি করপোরেশনের নানা সমস্যার কথা তুলে ধরলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুর সিটি করপোরেশনের উন্নয়নের জন্য ২১০ কোটি টাকা বরাদ্দ করার ঘোষণা দেন।

প্রধানমন্ত্রীর এ ঘোষণার পর সিটি করপোরেশনের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানিয়ে নগরীর ৬টি গুরুত্বপূর্ণ স্থানে সাঁটানো হয়। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মেয়রের ছবি ছিল। যে ৬টি স্থানে বিল বোর্ড লাগানো হয় সেগুলো হচ্ছে- নগরীর জাহাজ কোম্পানির মোড় , ডিসির মোড়, মর্ডান মোড়, শাপলা চত্বর , লালবাগ ও মেডিক্যাল মোড়। কিন্তু ঈদের ছুটির মধ্যে আকস্মিকভাবে ৬ বিল বোর্ড হাওয়া হয়ে যায়। বিষয়টি নিয়ে মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করে। এ ঘটনায় রবিবার রাতে সিটি মেয়র মোস্তফা নিজেই কোতোয়ালি থানায় জিডি করেন। তিনি জিডিতে বিল বোর্ডগুলো চুরি হয়েছে বলে উল্লেখ করেছেন।

এদিকে এ ঘটনার প্রতিবাদে সোমবার রাতে নগরীর বেতপট্টিতে অবস্থিত মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলন আহ্বান করে মহানগর আওয়ামী লীগ। এতে লিখিত বক্তব্য পাঠ করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল। এসময় উপস্থিত ছিলেন রংপুর জেলা পরিষদের চেয়ারম্যান শাফিয়া খানমসহ অন্য নেতারা।

লিখিত অভিযোগে জানানো হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুরের পুত্রবধূ হিসেবে অনেক আগে থেকেই এখানকার উন্নয়নের সব দায়িত্ব তিনি নিজেই নেন। তারই অংশ হিসেবে রংপুরে বিশ্ববিদ্যালয় , বিভাগ, মেট্রোপলিটান পুলিশ , মহানগরে ৬টি থানা, ৪ লেন রাস্তা, আন্তর্জাতিক মানের মহিলা স্টেডিয়ামসহ ব্যাপক উন্নয়ন করেছেন। সেজন্য রংপুরবাসী তার প্রতি কৃতজ্ঞ। কিন্তু দুঃখজনক হলেও সত্য এই শোকের মাস ও ঈদুল আযহা শেষ না হতেই রংপুরের জনগণ কষ্ট পেয়েছে। কারণ রংপুর সিটি করপোরেশনের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২১০ কোটি বরাদ্দ দেওয়ায় সাঁটানো বিল বোর্ড সিটি করপোশেন কর্তৃপক্ষ নিজেরাই খুলে ফেলেছে। অথচ তারা এখন বলছে এসব নাকি চুরি হয়েছে।

মহানগর সম্পাদক তুষার কান্তি মণ্ডল অভিযোগ করে বলেন, ‘এসব বিল বোর্ড মেয়র মোস্তফার নির্দেশে সরানো হয়েছে বলে আমরা মনে করি। তার কারণ ২৫ আগস্ট এ ব্যাপারে প্রধান নির্বাহী কর্মকর্তাকে ফোন করা হলে তিনি বলেন, বিষয়টি তিনি জানেন না এটা মেয়র বলতে পারেন। এরপর দুদিন পর নিজেকে রক্ষার জন্য মেয়র সাহেব থানায় জিডি করেছেন।’

তিনি আরও অভিযোগ করেন, রংপুর সিটি করপোরেশন এলাকা সিসি ক্যামেরার আওতায় ফলে সিসি ক্যামেরা পরীক্ষা করে দেখা হোক কারা বিল বোর্ড সরিয়েছে। তাদের চিহ্নিত করে শাস্তি দাবি করেছে আওয়ামী লীগ। সেই সঙ্গে সরিয়ে ফেলা বিল বোর্ড আবারও নতুন করে স্থাপন করার দাবি জানিয়েছে তারা।

এ ব্যাপারে সিটি মেয়র মোস্তফার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিল বোর্ড গায়েব হবার ঘটনায় আমি নিজেই থানায় জিডি করেছেন। যেহেতু আমি নিজেই প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে বিল বোর্ড লাগিয়েছি সেখানে তা সরিয়ে ফেলার অভিযোগ মিথ্যা ও বানোয়াট।

অপরদিকে কোতোয়ালি থানার ওসি মোখতারুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মেয়র কর্তৃক জিডি করার কথা স্বীকার করে বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের