লালমনিরহাটের আদতিমারি উপজেলা থেকে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে আহত শাহ আলম (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। বুধবার (২৯ আগষ্ট) মধ্যরাতে উপজলোর মহষিখোচা ইউনিয়নের আয়নারপুল এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন আদতিমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা।
মাদক ব্যবসায়ী আলম আদতিমারী উপজলোর ভলোবাড়ী ইউনিয়নের শালমারা মোহাম্মদপুর এলাকার বাসিন্দা।
আদিতমারী থানা (ওসি) মাসুদ রানা বলেন, `ভারতীয় সীমান্ত অতিক্রম করে মাদক পাচার করার সময় গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা আক্রমন চালালে পুলিশও আত্মরক্ষার্থে গুলি ছুড়লে শাহ আলম আহত হয়। পরে পুলিশ তাকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
ওসি মাসুদ রানা বলেন, মাদক ব্যবসায়ীর আক্রমনে থানার সহকারী উপ-পরর্দিশক (এএসআই) চত্তিরঞ্জন আহত হলে তাকে উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসার দেওয়া হয়। এ ঘটনায় মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আদতিমারী থানায় মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে।








