পুলিশ অনুমতি না দেওয়ায় হিলিতে বিএনপির কাউন্সিল বন্ধ

হিলি প্রতিনিধি
৩১ আগস্ট ২০১৮, ১৯:০০আপডেট : ৩১ আগস্ট ২০১৮, ১৯:১১

বিএনপি পুলিশ অনুমতি না দেওয়ায় দিনাজপুরের হাকিমপুর উপজেলার বোয়ালদাড় ইউনিয়ন বিএনপির ত্রিবার্ষিক কাউন্সিল বন্ধ করে দেওয়া হয়েছে। শুক্রবার (৩১ আগস্ট) বোয়ালদাড় বাজারের পাশে এই কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কাউন্সিলে সভাপতি সাধারণ সম্পাদক পদে দু-তিনজন করে প্রতিদ্বন্দ্বী ছিল। তবে বিএনপির একটি সূত্রে জানা গেছে পছন্দের প্রার্থী পরাজিত হওয়ার সম্ভাবনা দেখা দেওয়ায় বিএনপির পক্ষ থেকেই একটি গ্রুপ পুলিশকে দিয়ে কাউন্সিল অধিবেশন বাতিল করেছে।
হাকিমপুর (হিলি) পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শুক্রবার বোয়ালদাড় ইউনিয়ন বিএনপির ত্রিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সে মোতাবেক আমরা সব প্রস্তুতি নিয়েছিলাম। কিন্তু থানা থেকে কাউন্সিলের অনুমতি না দেওয়ায় কাউন্সিল অধিবেশন বাতিল করা হয়েছে।’
হাকিমপুর থানার ওসি আব্দুল হাকিম আজাদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শুক্রবার বিএনপির কাউন্সিল হওয়ার কথা ছিল। তবে কাউন্সিলে দু’টি গ্রুপ হওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতির বিঘ্ন ঘটাতে পারে এমন আশঙ্কা তৈরি হওয়ায় তাদের অনুমতি দেওয়া হয়নি।’

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী