মাদকের বিরুদ্ধে ঠাকুরগাঁও এসপির জিরো টলারেন্স ঘোষণা

ঠাকুরগাঁও প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০১৮, ১৮:৫৪আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৮, ১৮:৫৬

সাংবাদিকদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন ঠাকুরগাঁওয়ের নবাগত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান। তিনি সন্ত্রাস নির্মুলসহ জেলার শান্তি-শৃঙ্খলা রক্ষায় সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন। বুধবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে তিনি সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন।

পুলিশ সুপার অফিসের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি মনসুর আলী, সহ- সভাপতি জাকির মোস্তাফিজ মিলু, সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু, সিনিয়র সাংবাদিক আব্দুল লতিফ, রফিকুল ইসলাম প্রমুখ।

সভায় জেলা ও উপজেলার প্রেসক্লাব সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ইন সার্ভিস চাইলাউ মারমা, রাণীশংকৈল সার্কেলের সহকারী পুলিশ সুপার হাসিবুল আলম, পীরগঞ্জ সার্কেলের সহকারী মোশফেকুর রহমান, ডিআইওয়ান নাজমুল আলম, ঠাকুরগাঁও সদর থানার ওসি আব্দুল লতিফ মিঞা।

পুলিশ সুপার মো. মনিরুজ্জামান ১৩ সেপ্টেম্বর ঠাকুরগাঁওয়ে যোগ দেন।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম