নীলফামারীতে দেশীয় অস্ত্রসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

নীলফামারী প্রতিনিধি
২৭ সেপ্টেম্বর ২০১৮, ১৬:০৭আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৮, ১৬:১৪

মাদক ও অস্ত্রসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

নীলফামারীর ডোমারে দেশীয় অস্ত্র ও মাদকসহ স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে নীলফামারী র‌্যাব-১৩। বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে জেলা শহরের র‌্যাব ক্যাম্পে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান নীলফামারী র‌্যাব-১৩ এর কোম্পানি কমান্ডার এটিএম নাজমুল হুদা।

গ্রেফতারকৃতরা হলো, ডোমার উপজেলার ছোট রাউতা গ্রামের মিজানুর রহমানের স্ত্রী মোছা.রুপা বেগম (৩৫) ও তার স্বামী একই এলাকার মৃত্য রিয়াজুল ইসলামের ছেলে মিজানুর রহমান (৪৫)।

র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে, বৃহস্পতিবার রাত দেড়টার দিকে র‌্যাব ক্যাম্পের একটি অভিযানিক দল ওই এলাকায় অভিযান চালিয়ে একটি (দেশীয়)ওয়ান স্যুটারগান, এক রাউন্ড কার্তু ও পাঁচ বোতল কোডিন যুক্ত ফেন্সিডিলসহ এক বোতল ব্লাক ডিলাক্স হুস্কি উদ্ধার করা হয়।

সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার এটিএম নাজমুল হুদা ও সহকারী পুলিশ সুপার ও এস্কোয়াড কমান্ডার মো. নাজমুস সাকিব বাংলা ট্রিবিউনকে বলেন,‘গ্রেফতার আসামিরা এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ও অস্ত্র ব্যবসা চালিয়ে আসছে।’

তিনি আরও বলেন,‘বিভিন্ন থানায় মিজানুর রহমানের নামে ১৩টি মামলা ও তার স্ত্রী রুপা বেগমের নামে ১৫টি মাদক মামলা রয়েছে। এ ব্যাপারে, ক্যাম্পের ডিএডি মো. আব্দুস সালাম বাদী হয়ে ডোমার থানায় একটি মামলা দায়ের করেছেন।’

সংবাদ সম্মেলন শেষে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের জেলার ডোমার থানায় সোপর্দ্দ করা হয়েছে।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের