দিনাজপুরে দুই ইউনিয়নে উপ-নির্বাচনে ভোটগ্রহণ চলছে

দিনাজপুর প্রতিনিধি
০৩ অক্টোবর ২০১৮, ১২:০৮আপডেট : ০৩ অক্টোবর ২০১৮, ১২:২০

দিনাজপুর দিনাজপুরে দুই উপজেলার দুই  ইউনিয়নে চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ভোটগ্রহণ চলছে। বুধবার (৩ অক্টোবর) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকাল ৪টা পর্যন্ত।

জেলা নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, সদর উপজেলার ৪নং শেখপুরা ইউনিয়ন ও বীরগঞ্জ উপজেলার ৪নং পাল্টাপুর ইউনিয়নে ভোটগ্রহণ চলছে। ভোট শান্তিপূর্ণ অনুষ্ঠিত করার লক্ষ্যে পুলিশ, আনসার ও র‌্যাব মোতায়েন করা হয়েছে।

জানা গেছে, সদর উপজেলার ৪নং শেখপুরা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী তিনজন। এ ইউনিয়নে মোট ভোটার রয়েছেন ২৪ হাজার ২৭১ জন। এর মধ্যে ১২ হাজার ১৮১ জন পুরুষ ও ১২ হাজার ৯০ জন নারী ভোটার।

বীরগঞ্জের পাল্টাপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী রয়েছে মোট ছয়জন। এ ইউনিয়নে মোট ভোটার রয়েছেন ২০ হাজার ৪৪৮ জন। এর মধ্যে ১০ হাজার ৩৪৬ জন পুরুষ ও ১০ হাজার ১০২ জন নারী ভোটার রয়েছেন।

জেলা নির্বাচন কর্মকর্তা জানান, এখন পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ হচ্ছে। কোথাও কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও আনসার সদস্যের পাশাপাশি বিজিবি মোতায়েন রয়েছে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান