মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার জন্য ঐক্যফ্রন্ট গঠিত হয়েছে: ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি
১৭ অক্টোবর ২০১৮, ২১:০৩আপডেট : ১৭ অক্টোবর ২০১৮, ২১:০৪

পূজামণ্ডপ পরিদর্শনের সময় হিন্দু ধর্মাবলম্বীদের সারদীয় শুভেচ্ছা জানাচ্ছেন মির্জা ফকরুল ইসলাম আলমগীর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনা ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য জাতীয় ঐক্যফ্রন্ট গঠিত হয়েছে। দেশের বিরোধীদলীয় নেত্রী আজ কারাগারে, বিরোধী দলের লাখ লাখ নেতাকর্মী অত্যাচারিত ও মামলায় জর্জরিত। তিনি বুধবার দিনব্যাপী ঠাকুরগাঁওয়ের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও বিকেলে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘এর ফলে গণতান্ত্রিক স্পেস ছোট হয়ে পড়েছে। তাই আমরা বলেছি একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে। নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে। ইভিএম পদ্ধতি ব্যবহার করা চলবে না। কারণ, আমরা মনে করি সবার অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের মধ্য দিয়েই একটি গণতান্ত্রিক রাষ্ট্রকাঠামো গঠন করা সম্ভব।

তিনি আরও বলেন, ‘আমরা মনে করি ঐক্যফ্রন্ট গঠনের মধ্য দিয়ে জাতিকে এই ন্যায়সঙ্গত দাবিতে একত্রিত করা সম্ভব। আগামী ২৩ অক্টোবর সিলেটে জনসভা করার মধ্য দিয়ে ঐক্যফ্রন্টের কর্মসূচি শুরু হবে। আমরা শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক পন্থায় জনগণের কাছে যাবো।

মির্জা ফখরুল বুধবার দিনব্যাপী ঠাকুরগাঁও সদর উপজেলার ২৯ মাইল, খোঁচাবাড়িহাটসহ বিভিন্ন দুর্গামন্দির পরিদর্শন করেন। এ সময় তিনি হিন্দু সম্প্রদায়কে শারদীয় শুভেচ্ছা জানান। শুভেচ্ছা বিনিময়কালে তার সঙ্গে ছিলেন জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমীনসহ নেতাকর্মীরা।

মির্জা ফখরুল বৃহস্পতিবার সকালে ঢাকার উদ্দেশে রওনা দেবেন।

/জেবি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম