জুতার ভেতরে হেরোইন, আটক ২

দিনাজপুর প্রতিনিধি
১২ নভেম্বর ২০১৮, ১৩:১০আপডেট : ১২ নভেম্বর ২০১৮, ১৩:১৪

জুতার ভেতরে হেরোইন, আটক ২ দিনাজপুরে জুতার ভিতরে করে নিয়ে যাওয়ার সময় ৫০০ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। সোমবার (১২ নভেম্বর) সকাল পৌনে ৯টায় জেলা পৌরসভার লিলির মোড় বাটা শো-রুমের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার চরসেখালীপুর রাবনপাড়া গ্রামের আল আমিন (২৮) ও একই জেলার শিবগঞ্জ উপজেলার বিশ্বনাথপুর চুনকিপাড়া গ্রামের তরিকুল ইসলাম (৪১)।

দিনাজপুরের পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পাচার হয়ে আসা হেরোইন উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের ধরতে লিলির মোড় এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় সেখান দিয়ে যাওয়া সন্দেহভাজন দুইজনকে আটক করা হয়। পরে তাদের পায়ের জুতার সোলের ভেতর থেকে ৫০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এই ঘটনায় তাৎক্ষণিকভাবে ওই দুইজনকে আটক করা হয়। এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম