কুড়িগ্রাম-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হতে পারেন ইমরান এইচ সরকার

কুড়িগ্রাম প্রতিনিধি
১৩ নভেম্বর ২০১৮, ২৩:৩৩আপডেট : ১৩ নভেম্বর ২০১৮, ২৩:৪৫

ইমরান এইচ সরকার (ফাইল ছবি)

কুড়িগ্রাম-৪ সংসদীয় আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার। ডা. ইমরান এইচ সরকারের সঙ্গে ঘনিষ্ঠ এমন কিছু সূত্র এ তথ্য জানিয়েছে।

সূত্র জানায়, ব্রহ্মপুত্রের চর অধ্যুষিত চিলমারী, রাজিবপুর ও রৌমারী উপজেলার মানুষের ভাগ্য উন্নয়নে সত্যিকারের জনবান্ধব নেতৃত্বের প্রয়োজনেই গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি শিগগিরই  এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন।

এ ব্যাপারে জানতে যোগাযোগ করা হলে ডা. ইমরান এইচ সরকার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এলাকার মানুষজন চাচ্ছে আমি নির্বাচন করি, আর তারাই আমাকে উৎসাহ দিচ্ছেন নির্বাচন করার জন্য। পরিবারের পক্ষ থেকেও ইতিবাচক সমর্থন পাচ্ছি। কিন্তু এখনও এই বিষয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নিইনি। তবে শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত জানাবো। আর নির্বাচন করলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবো।’

এক প্রশ্নের জবাবে ডা. ইমরান এইচ সরকার বলেন, ‘দেশের বৃহত্তম নদ ব্রহ্মপুত্রের চরাঞ্চল নিয়ে কুড়িগ্রাম-৪ আসন গঠিত। এখানকার জনগণ যাদের সংসদ সদস্য হিসেবে এতদিন নির্বাচিত করে আসছেন, তারা কেউই এলাকার মানুষের ভাগ্য পরিবর্তনে ভূমিকা রাখেনি। এলাকার মানুষ যারা এলাকা নিয়ে, এলাকার বঞ্চিত মানুষ নিয়ে চিন্তা করেন, তারা চান আমি যেন নির্বাচন করি। মূলত এ কারণেই  নির্বাচনে অংশ নেওয়ার চিন্তা করছি। আমি সবাইকে পাশে চাই। খুব শিগগিই চূড়ান্ত সিদ্ধান্ত জানাবো।’

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম