কুড়িগ্রামের ৪টি আসনে বিএনপির মনোনয়ন ফরম কিনেছেন ১৫ জন

কুড়িগ্রাম প্রতিনিধি
১৬ নভেম্বর ২০১৮, ১৫:৩৩আপডেট : ১৬ নভেম্বর ২০১৮, ১৫:৩৭

কুড়িগ্রাম আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রামের চারটি আসন থেকে এ পর্যন্ত বিএনপির মনোনয়ন ফরম কিনেছেন ১৫ জন নেতা। এর মধ্যে কুড়িগ্রাম-১ আসন থেকে দুজন, দুই আসন থেকে চারজন, তিন আসন থেকে দুজন ও চার আসন থেকে সাতজন নেতা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। আজ শুক্রবার (১৬ নভেম্বর) বিএনপির মনোনয়ন ফরম বিক্রির শেষ দিন। ধারণা করা হচ্ছে, কুড়িগ্রামের আসনগুলোতে বিএনপির মনোনয়নপ্রত্যাশীর সংখ্যা আরও বাড়তে পারে।

কুড়িগ্রাম-১ আসন থেকে মনোনয়নপ্রত্যাশীরা হলেন— জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা এবং তার স্ত্রী ও জেলা বিএনপির সদস্য শামিমা রহমান আকন্দ। দলীয় সূত্রে জানা যায়, কৌশলগত কারণে স্বামী-স্ত্রী মনোনয়ন ফরম কিনলেও এ আসনে দলের সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানার মনোনয়ন পাওয়া অনেকটা চূড়ান্ত।

কুড়িগ্রাম-২ আসন থেকে মনোনয়ন ফরম কিনেছেন—জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা, জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও সাবেক পৌর মেয়র আবু বকর সিদ্দিক, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ এবং সদর উপজেলার হলোখানা ইউনিয়নের চেয়ারম্যান মো. উমর ফারুক।

কুড়িগ্রাম-৩ আসন থেকে মনোনয়নপ্রত্যাশীরা হলেন- জেলা সভাপতি মো. তাসভিরুল ইসলাম ও যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি আব্দুল খালেক।

কুড়িগ্রাম-৪ আসন থেকে মনোনয়ন ফরম কিনেছেন—রৌমারী উপজেলা বিএনপির সভাপতি মো. আজিজুর রহমান, রাজিবপুর উপজেলা বিএনপির সভাপতি মো. মোখলেছুর রহমান, চিলমারী উপজেলা বিএনপির সভাপতি আব্দুল বারি সরকার, রৌমারী উপজেলা বিএনপির সহসভাপতি মমতাজ বেগম লিপি ও ইমান আলী, চিলমারী উপজেলা বিএনপির সহসভাপতি আবু হানিফা এবং রৌমারী উপজেলা বিএনপির সহসভাপতি শামসুল হক।

জেলা বিএনপির একাধিক নির্ভরযোগ্য সূত্র জানান, জেলার চারটি আসনের প্রতিটিতে একাধিক মনোনয়নপ্রত্যাশী মনোনয়ন ফরম সংগ্রহ করলেও প্রতিটি আসনে আগে থেকেই দলীয় প্রার্থী অনেকটা চূড়ান্ত রাখা হয়েছে। এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা।

/এনএএস/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মঞ্চে এল বটতলার নতুন নাটক ‘যোজনগন্ধা মায়া’
মঞ্চে এল বটতলার নতুন নাটক ‘যোজনগন্ধা মায়া’
‘সবচেয়ে বড় আফসোস, আমরা এখনও বিচার পেলাম না’
‘সবচেয়ে বড় আফসোস, আমরা এখনও বিচার পেলাম না’
২৪ বছর আগে সংঘবদ্ধ ধর্ষণ, তিন জনের যাবজ্জীবন কারাদণ্ড  
২৪ বছর আগে সংঘবদ্ধ ধর্ষণ, তিন জনের যাবজ্জীবন কারাদণ্ড  
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
সর্বাধিক পঠিত
পরবর্তী ২০৩০ ফিফা বিশ্বকাপের আয়োজক কারা, জেনে নিন সূচি ও নতুন ফরম্যাট
পরবর্তী ২০৩০ ফিফা বিশ্বকাপের আয়োজক কারা, জেনে নিন সূচি ও নতুন ফরম্যাট
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
মিত্রদের নিয়ে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর নৈশভোজ: কারা যাচ্ছেন, কারা যাচ্ছেন না
মিত্রদের নিয়ে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর নৈশভোজ: কারা যাচ্ছেন, কারা যাচ্ছেন না
ছাত্রনেতা থেকে যেভাবে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন
ছাত্রনেতা থেকে যেভাবে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন