নৌকার প্রার্থীর দা‌বি‌তে কুড়িগ্রামে অা.লী‌গের বিক্ষোভ, সড়ক অব‌রোধ

কু‌ড়িগ্রাম প্র‌তি‌নি‌ধি
২৬ নভেম্বর ২০১৮, ১৩:০৫আপডেট : ২৬ নভেম্বর ২০১৮, ১৩:১৫

 

কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের বিক্ষোভ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী চেয়ে দ্বিতীয় দি‌নের ম‌তো সড়ক অবরোধ ও বিক্ষোভ সমাবেশ করেছেন কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সোমবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় জেলা শহ‌রে দল‌টির জেলা কার্যালয় চত্ব‌রে শুরু হওয়া এ বি‌ক্ষোভ সমা‌বেশ ও অব‌রোধের ফ‌লে কুড়িগ্রাম-ভুরুঙ্গামারী-চিলমারী সড়‌কে যান চ‌লাচল বন্ধ হ‌য়ে যায়। প‌রে পু‌লিশ সদস্যদের আহ্বানে অব‌রোধ প্রত্যাহার ক‌রে নেন দলীয় নেতাকর্মীরা।





বিক্ষোভ সমা‌বে‌শে ‘দাবি মোদের একটাই, কুড়িগ্রাম-২ আসনে নৌকা চাই’ দাবিতে স্লোগান দিতে থাকেন নেতাকর্মীরা। বিক্ষোভ সমাবেশে আওয়ামী লীগ নেতারা দাবি করেন, জেলার রাজনীতির স্বার্থে কুড়িগ্রাম-২ আসনে নৌকা প্রতীক এবং আওয়ামী লীগের প্রার্থীকে মনোনয়ন দেওয়া প্রয়োজন। এ সময় তারা কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান জাফর আলীর মনোনয়নের দাবিতে স্লোগান দিতে থাকেন।

কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সড়ক অবরোধ সমা‌বে‌শে অাওয়ামী লী‌গের নেতারা দা‌বি ক‌রেন, কু‌ড়িগ্রাম-২ অাস‌নে অাওয়ামী লী‌গ ও নৌকা প্রতী‌কের জন্য নির্বাচ‌নের ক্ষেত্র প্রস্তুত র‌য়ে‌ছে। এ অবস্থায় মহা‌জো‌টের শ‌রিক জাতীয় পা‌র্টির প্রার্থী‌কে ম‌নোনয়ন দি‌লে তা বর্তমান সরকা‌রের উন্নয়ন কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত কর‌বে এবং বি‌রোধী শ‌ক্তির বিজয়‌কে তরা‌ন্বিত কর‌বে।

এ সময় জেলা অাওয়ামী লী‌গের নেতাকর্মীরা জাতীয় পার্টির সম্ভাব্য প্রার্থী ও জেলা অাওয়ামী লী‌গের সাবেক সহ সভাপ‌তি প‌নির উ‌দ্দি‌ন অাহ‌মে‌দের বিরু‌দ্ধে নানা বি‌ষোদগার করেন।

প্রসঙ্গত, রবিবার ২৩০টি আসনে মনোনয়ন দেওয়া প্রার্থীদের নাম ঘোষণা করে বাংলাদেশ আওয়ামী লীগ। এতে কুড়িগ্রাম-৪ আসনে জাকির হোসেনকে প্রার্থী হিসেবে ঘোষণা করে দলটি। জেলা আওয়ামী লীগের একাধিক সূত্র মতে, জেলার অপর তিনটি আসন মহাজোটের শরিক জাতীয় পার্টিকে (জাপা) ছেড়ে দিচ্ছে আওয়ামী লীগ। এমন সিদ্ধান্তের পরিবর্তনে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন আওয়ামী লীগ নেতাকর্মীরা।

/টিটি/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম