হিলিতে জামায়াতকর্মী ও মাদক ব্যবসায়ী আটক ২

হিলি প্রতিনিধি
২৯ নভেম্বর ২০১৮, ১৫:২৩আপডেট : ২৯ নভেম্বর ২০১৮, ১৫:২৮

আটক দিনাজপুরের হিলিতে নাশকতা মামলার পলাতক আসামি জামায়াতের কর্মী ও এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৯ নভেম্বর)  রাতে  অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।হাকিমপুর থানার ওসি আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

আটকরা হলেন, বিরামপুর উপজেলার চাঁদপুর গ্রামের বাসিন্দা তাজুল ইসলাম (৫৫),  হিলির দক্ষিণ বাসুদেবপুর গ্রামের বাসিন্দা জাহিদ হোসেন (২৭)। তাজুল ইসলাম জামায়াতের সক্রিয় কর্মী।

হাকিমপুর থানার (ওসি )আনোয়ার হোসেন বলেন,‘গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে অভিযান চালিয়ে  তাজুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। সে জামায়াতের সক্রীয় কর্মী এবং থানায় তার বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে।’

তিনি আরও বলেন, অপরদিকে হিলির দক্ষিণ বাসুদেবপুর এলাকায় অভিযান চালিয়ে ১৫ বোতল ফেন্সিডিলসহ জাহিদ হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

পরে তাদের দুজনকে বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে দিনাজপুর কারাগারে পাঠানো হয়েছে।

/এমএফ/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুর্নীতি ঠেকাতে প্রতিটি মন্ত্রণালয়ে ‘পরিবীক্ষণ সেল’ গঠনের দাবি
দুর্নীতি ঠেকাতে প্রতিটি মন্ত্রণালয়ে ‘পরিবীক্ষণ সেল’ গঠনের দাবি
আকাশে রেডিওতেই হলো বাবা-মেয়ের মধুর সাক্ষাৎ
আকাশে রেডিওতেই হলো বাবা-মেয়ের মধুর সাক্ষাৎ
দিল্লিতে ৬ তলা ভবন ধসে নিহত ২, আটকে পড়া শিক্ষার্থীদের উদ্ধারে অভিযান
দিল্লিতে ৬ তলা ভবন ধসে নিহত ২, আটকে পড়া শিক্ষার্থীদের উদ্ধারে অভিযান
রাজধানীতে বাবার মারধরে দুই মাসের শিশুর মৃত্যুর অভিযোগ
রাজধানীতে বাবার মারধরে দুই মাসের শিশুর মৃত্যুর অভিযোগ
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’