বেরোবিতে ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে যুবক আটক, এক বছরের সাজা

রংপুর প্রতিনিধি
০৩ ডিসেম্বর ২০১৮, ১৫:২২আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৮, ১৫:২২

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২০১৮-১৯ শিক্ষা বর্ষে ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে ধরা পড়লো শফিকুল ইসলাম নামে এক যুবক। ভ্রাম্যমাণ আদালত তাকে এক বছরের কারাদণ্ডের আদেশ দিয়ে রংপুর কেন্দ্রীয় কারাগারে পাঠিয়েছে। বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই মহিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আটক শিক্ষার্থীর বাবার নাম মৃত জলিল হাওলাদার। তার বাড়ি শরিয়তপুর জেলার ঘোষেরহাট হাটুরিয়া গ্রামে।

পুলিশ ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, রবিবার থেকে শুরু হয়েছে ভর্তি পরীক্ষা। এ ইউনিটের পরীক্ষা চলাকালে সেখানে দায়িত্বপালন রত লোক প্রশাসন বিভাগের সহকারী শিক্ষক আসাদুজ্জামান মণ্ডল প্রক্সি পরীক্ষার্থী শফিকুল ইসলামকে হাতেনাতে ধরে ফেলে। এক পর্যায়ে সে প্রক্সি পরীক্ষা দেওয়ার কথা স্বীকার করে। পরে তাকে পুলিশে হস্তান্তর করা হয়। বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক শফিকুল ইসলামকে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়ে রংপুর কেন্দ্রীয় কারাগারে পাঠিয়ে দেয়।

এ ব্যাপারে লোক প্রশাসনের বিভাগের শিক্ষক আসাদুজ্জামান মণ্ডলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ছেলেটির কর্মকাণ্ডে তার সন্দেহ হলে তিনি জিজ্ঞাসাবাদ করলে সে প্রক্সি পরীক্ষা দেওয়ার কথা স্বীকার করে। পরে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষকে জানানো হয়।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি