আওয়ামী লীগে যোগ দিলেন পঞ্চগড় বিএনপির নেতা-কর্মীরা

পঞ্চগড় প্রতিনিধি
১৩ ডিসেম্বর ২০১৮, ০৫:৫৮আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৮, ০৬:৫১

আওয়ামী লীগে যোগ দিলেন পঞ্চগড় বিএনপির নেতা-কর্মীরা বুধবার (১২ ডিসেম্বর) আওয়ামী লীগ যোগ দিয়েছেন পঞ্চগড় বিএনপির নেতা-কর্মীদের একাংশ। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-২ আসনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন তাদেরকে বরণ করে নিয়েছেন।
জেলার দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নে গণসংযোগ শেষে দেবীডুবা মির্জা গোলাম হাফিজ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বিশেষ বর্ধিত সভা ও নির্বাচনি সভায় যোগ দেন অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন। সেখানে  দেবীডুবা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইউপি সদস্য মজিবর রহমান ও ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মজিদ সরকারের নেতৃত্বে  বিএনপির শতাধিক নেতা-কর্মী আওয়ামী লীগে যোগদান করেন। নৌকার প্রার্থী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন তাদের রজনীগন্ধা ফুল দিয়ে দলে বরণ করে নেন।
সভায় বর্তমান সংসদ সদস্য ও পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি উমাপদ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় দেবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গিয়াস উদ্দীন চৌধুরী, সাধারণ সম্পাদক ও দেবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান হাসনাৎজ্জামান চৌধুরী জর্জ, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মালেক চিশতি প্রমুখ বক্তব্য রাখেন।

/এএমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম