কুড়িগ্রামে সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আটক

কুড়িগ্রাম প্রতিনিধি
১৮ ডিসেম্বর ২০১৮, ১২:৪৯আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৮, ১২:৪৯

 

আটক কুড়িগ্রামে সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের চেয়ারম্যান মাহবুবুর রহমানকে আটক করেছে পুলিশ। সোমবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাতে সদর উপজেলার বেলগাছা ইউনিয়ন থেকে তাকে আটক করা হয। কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজার রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, আটক ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান তার এলাকায় জামায়াতের নেতাকর্মীদের নিয়ে গোপন বৈঠক করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বেলগাছা ইউনিয়নে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে জামায়াতের নেতাকর্মীরা পালিয়ে গেলেও বেলগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে আটক করে পুলিশ।

তবে জেলা বিএনপির একাধিক দায়িত্বশীল নেতা জানান, সোমবার বেলগাছা ইউনিয়নের যতিনেরহাট এলাকায় মাহবুবুর রহমানের নেতৃত্বে একটি নির্বাচনি মিছিল হয়েছিল। সেসময় ওই স্থান দিয়ে জেলা আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেতা গাড়িযোগে আসছিলেন। বিএনপির’ নেতাকর্মীরা আওয়ামী লীগের ওই নেতাকে দেখে ‘ধানের শীষ ধানের শীষ’ স্লোগান দিতে থাকে। এরই প্রেক্ষিতে ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমানকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়েছে বলে অভিযোগ করেন বিএনপি নেতারা।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজার রহমান জানান, আটক চেয়াম্যান জামায়াতের নেতাকর্মীদের সঙ্গে গোপন বৈঠক করছিলেন। তাকে থানাহাজতে রাখা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান