হিলিতে ফেনসিডিল ও ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

হিলি প্রতিনিধি
১৮ ডিসেম্বর ২০১৮, ১৬:২২আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৮, ১৬:৩৭

হিলিতে ফেনসিডিল ও ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

দিনাজপুরের হিলি সীমান্তে এক নারীসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাতে হিলি সীমান্তের ফকিরপাড়া ও রায়ভাগ এলাকায় পৃথক অভিযান চালিয়ে ফেনসিডিল ও  ইয়াবাসহ তাদের আটক করা হয়।  

বিজিবি হিলির আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার এটিএম মোস্তফা এ তথ্য নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন, হিলির রায়ভাগ গ্রামের মজিবর রহমানের স্ত্রী রাহেলা বেগম (৩৫), হিলির লোহাচড়া গ্রামের ইয়াকুব আলীর ছেলে রাজু মিয়া (২৩)।   

বিজিবি সুবেদার এটিএম মোস্তফা বাংলা ট্রিবিউনকে বলেন, সোমবার রাতে হিলি সীমান্তের ফকিরপাড়া এলাকা দিয়ে ভারত থেকে বাংলাদেশে ঢুকার সময় রাজু মিয়াকে আটক করে বিজিবি। এ সময় তার শরীরে তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় শরীরের সঙ্গে আটকানো ২১ বোতল নেশাজাতীয় দ্রব্য উদ্ধার করা হয়। অপরদিকে বিজিবির বাসুদেবপুর ক্যাম্পের সদস্যরা সীমান্তের রায়ভাগ এলাকায় অভিযান চালিয়ে ১০ বোতল ফেনসিডিল ও একশ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ রাহেলা বেগমকে আটক করা হয়।

পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করে হাকিমপুর থানায় সোপর্দ করা হয়েছে।

/এমএফ/জেবি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম