নীলফামারীতে ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন

নীলফামারী প্রতিনিধি
১৯ ডিসেম্বর ২০১৮, ১৮:০৯আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৮, ১৮:০৯

বিজিবি মোতায়েন (ফাইল ছবি) আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে নীলফামারী জেলায় ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার (১৮ ডিসেম্বর) থেকে এই বিজিবি মোতায়েন করা হয় বলে বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন ৫৬ বিজিবির নীলফামারী সদর দফতরের উপ-অধিনায়ক মেজর মো. মিজানুর রহমান। তিনি বলেন, ‘জেলার চারটি সংসদীয় আসনের ছয় উপজেলায় বিজিবি সদস্যরা মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবেন।

বুধবার (১৯ নভেম্বর) বিকালে মুঠোফোনে উপ-অধিনায়ক মেজর মো. মিজানুর রহমান জানান,‘ চারটি আসনের ছয় উপজেলায় মোট ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এরা একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষার্থে সদর দফতর থেকে বিজিবি সদস্যদের চারটি সংসদীয় আসনে পাঠানো হয়েছে। বর্তমানে বিজিবি সদস্যরা সংসদীয় আসনেগুলোতে অবস্থান করছেন। তবে জেলা রিটার্নিং কর্মকর্তার প্রয়োজনীয় নির্দেশনা পাওয়ার পর বিজিবির কার্যক্রম শুরু হবে।’

এই বিজিবি কর্মকর্তা আরও বলেন, ‘৫৬ বিজিবি, নীলফামারী সদর দফতরের অধিনায়ক লে. কর্নেল আবুল কালাম আজাদের নেতৃত্বে বিজিবি সদস্যরা নির্বাচনি এলাকায় মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবেন।’

নীলফামারী জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘জেলায় ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। চারটি সংসদীয় আসনে ১৬ প্লাটুন বিজিবি মাঠে থাকবে। প্রয়োজন অনুযায়ী তাদের কার্যক্রম চালনোর নির্দেশ দেওয়া হবে।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম