আমরা চাই না, খুনির দল ক্ষমতায় আসুক: প্রধানমন্ত্রী

গাইবান্ধা প্রতিনিধি
২০ ডিসেম্বর ২০১৮, ২১:০০আপডেট : ২০ ডিসেম্বর ২০১৮, ২১:০৩

ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ছবি– প্রতিনিধি)

গাইবান্ধায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে নৌকা ও মহাজোটের প্রার্থীদের পক্ষে ভোট চেয়েছেন আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভোট চেয়ে তিনি বলেন, ‘আমরা চাই না, খুনির দল দেশের ক্ষমতায় আসুক। আমরা চাই না, যারা অস্ত্র চোরাকারবারি করে, মানি লন্ডারিং করে, এতিমদের অর্থ-আত্মসাৎ করে ও মানুষ পুড়িয়ে হত্যা করে তারা ক্ষমতায় আসুক।’

বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) দুপুরে ধানমণ্ডির সুধাসদন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গাইবান্ধার স্বাধীনতা প্রাঙ্গণে নির্বাচনি জনসভায় দেওয়া বক্তব্যে তিনি একথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘নৌকা এদেশের স্বাধীনতা এনে দিয়েছে। নৌকা এদেশের উন্নয়ন দিয়েছে, অগ্রগতি দিয়েছে। তাই নৌকায় ভোট দিয়ে এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে।’

গাইবান্ধার স্বাধীনতা প্রাঙ্গণে নির্বাচনি জনসভা (ছবি– প্রতিনিধি)

গাইবান্ধায় বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র তুলে ধরে তিনি আরও বলেন, ‘এই এলাকায় দারিদ্র্যের হার চরম পর্যায়ে ছিল। আমরা সরকার গঠন করার পর থেকে এ অঞ্চলের সার্বিক উন্নয়নে ব্যাপক কর্মসূচি হাতে নিই, যার ফলে আজকে আর আগের মতো মঙ্গা হয় না। আমরা সার্বিকভাবে দেশের উন্নয়নে নানা কর্মর্সূচি বাস্তবায়ন করে যাচ্ছি। নদী ভাঙনের কবল থেকে মানুষকে রক্ষার জন্য আমরা ইতোমধ্যে বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছি। আমরা নানা উন্নয়ন কর্মকাণ্ডের মধ্যদিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি। উন্নয়নের যে ফসল জনগণ আজ ভোগ করছে, এর ধারাবাহিকতা বজায় রাখা দরকার। আপনারা যদি আওয়ামী লীগের নৌকা মার্কা এবং মহাজোটের প্রার্থীকে লাঙ্গল মার্কায় ভোট দিয়ে সহযোগিতা করেন, তাহলে এই উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।’

শেখ হাসিনা, ‘আমরা দেশের ধ্বংস চাই না; উন্নয়ন চাই। অশান্তি চাই না; আমরা শান্তি চাই। অগ্নি-সন্ত্রাস, সন্ত্রাস, মাদক এবং দুর্নীতির বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। আমরা চাই শান্তিপূর্ণ পরিবেশ। শান্তিপূর্ণ পরিবেশ থাকলেই একটা দেশ উন্নত হয়। আমরা সে লক্ষ্যেই দেশকে এগিয়ে নিচ্ছি।’

এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনে নৌকার প্রার্থী ফজলে রাব্বি মিয়া, গাইবান্ধা-২ (সদর) আসনের প্রার্থী মাহাবুব আরা বেগম গিনি, গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের ডা. মো. ইউনুস আলী সরকার, গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী এবং গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের মহাজোট প্রার্থী ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন।

গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সৈয়দ শামস্-উল আলম হীরুর সভাপতিত্বে নির্বাচনি জনসভা সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক।

/এমএ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম