সরকারে থেকে নির্বাচন যেন শেয়ালের কাছে মুরগি জমা: মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি
২৩ ডিসেম্বর ২০১৮, ১৬:১৫আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৮, ১৬:৪২

নির্বাচনি গণসংযোগের সময় পথসভায় বক্তব্য রাখছেন ফখরুল

বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন,‘নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন না দিয়ে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে নির্বাচনের নিয়ম বদল করে ফেলেছে। তারা সরকারে থাকবে আর নির্বাচন হবে। এটা তো শেয়ালের কাছে মুরগি জমা দেওয়ার মতো। আমরা ভোটের মাধ্যমে সরকার পরিবর্তন করতে চাই, কিন্তু আওয়ামী লীগ তা চায় না। তারা জনগণের কাছে ভোট চান না, তারা ক্ষমতার অপব্যবহার করে, ভোট চুরি করে আবার ক্ষমতায় যেতে চান।’ 

রবিবার দুপুরে নিজ নির্বাচনি এলাকা ঠাকুরগাঁও-১ আসনে দ্বিতীয় দিনের মতো গণসংযোগকালে এক পথসভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন,“সরকার যদি ভালো হয় তাহলে দেশটা ভালো চলবে। খনার বচনেই আছে ‘রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়।’ সরকার যদি খারাপ হয় তাহলে দেশের মানুষ কষ্ট পায়। এই কষ্ট আমরা ১০ বছর ধরে পাচ্ছি। তাই এ অবস্থার পরির্বতন আনতে হবে। ৩০ তারিখে ধানের শীষে ভোট দিয়ে এ অবস্থার পরিবর্তন আনার জন্য তিনি জনসাধারণকে আহ্বান জানান।’

তিনি বলেন,‘আমরা সরকারে গেলে বেকারদের চাকরি দেবো। চাকরি না দিতে পারলে বেকার ভাতা দেবো।এ দেশের পুলিশ প্রশাসনের যারা ভোটের দায়িত্বে থাকবেন আাপনাদের অনুরোধ করতে চাই আপনারা কোনও ব্যক্তি বা দলের কর্মচারি নন। আপনারা জনগণের কর্মচারি।কারও কোনো অন্যায় দাবি পূরণে আপনারা বাধ্য নন।’

বলিতা পাড়া মাদ্রাসা প্রাঙ্গণে গণসংযোগ ও পথ সভা শেষে তিনি আরও বেশ কয়েকটি এলাকায় যান। এছাড়াও বিএনপির মহাসচিব বিকালে শীবগঞ্জে একটি নির্বাচনি জনসভায় বক্তব্য দেবেন। এ সময় জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমানসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।   

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম