পঞ্চগড়ে দেড়শ কোটি টাকা ব্যয়ে নদীর পুনঃখনন শুরু

পঞ্চগড় প্রতিনিধি
২৬ ডিসেম্বর ২০১৮, ১৪:০৫আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৮, ১৪:১০

পঞ্চগড়ে দেড়শ কোটি টাকা ব্যয়ে নদীর পুনঃখনন শুরু পঞ্চগড়ে দেড়শ কোটি টাকা ব্যয়ে ১৬৪ কিলোমিটার নদী পুনঃখনন কাজ শুরু হয়েছে। ছোট নদী খাল এবং জলাশয়গুলোতে পানি ধারণ ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে বছরব্যাপী সেচ সুবিধার মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি, নদী ও খালগুলো পুনরুজ্জীবিত করে মৎস্য সম্পদ বৃদ্ধি এবং জীববৈচিত্র্য সংরক্ষণে নদী পুনঃখনন কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ।

বুধবার (২৬ ডিসেম্বর) সকালে পঞ্চগড়ের জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন আনুষ্ঠানিকভাবে পঞ্চগড় জেলার বোদা উপজেলার পাথরাজ নদীর ৩০ কিলোমিটার পুনঃখনন কাজের উদ্বোধন করেন।
বোদা উপজেলার মোঘলে কেল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ গোলাম আজম, অতিরিক্ত পুলিশ সুপার নাঈমুল হাছান, পানি উন্নয়ন বোর্ড ঢাকার তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. এনায়েতুল্লাহ, পানি উন্নয়ন বোর্ড পঞ্চগড়ের নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান, বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহামুদ হাসান, বোদা থানার অফিসার ইনচার্জ আবু হায়দার মো. আশরাফুজ্জামানসহ অনেকেই উপস্থিত ছিলেন।
পানি উন্নয়ন বোর্ড জানায়, জলবায়ু, পরিবেশ ও ভূমির টেকসই ব্যবস্থাপনার দীর্ঘমেয়াদি চ্যালেঞ্জগুলো মোকাবিলার জন্য বদ্বীপ পরিকল্পনা ২১০০ বাস্তবায়নের প্রথম পদক্ষেপ হিসেবে পানি সম্পদ মন্ত্রণালয় ৬৪ জেলার ছোট নদী খাল এবং জলাশয় পুনঃখনন প্রকল্প (১ম পর্যায়) গ্রহণ করেছেন। এই প্রকল্পের আওতায় পঞ্চগড় জেলার করতোয়া নদী ৭৮ কিলোমিটার, তেতুলিয়া উপজেলার ভেরসা নদী ১০ কিলোমিটার, পঞ্চগড় সদর উপজেলার চাওয়াই নদী ২০ কিলোমিটার, দেবীগঞ্জ উপজেলার বুড়িতিস্তা নদী ২০ কিলোমিটার, বোদা উপজেলার পাথরাজ নদী ৩০ কিলোমিটার এবং আটোয়ারী উপজেলার বড়সিংগিয়া খাল ৬ কিলোমিটার পুনঃখনন শুরু হয়েছে।
৬৪ জেলার ছোট নদী খাল এবং জলাশয় পুনঃখনন প্রকল্পটি (১ম পর্যায়) চলতি বছরের ৭ নভেম্বর একনেক সভায় অনুমোদন পায়। দেশের অভ্যন্তরে অবস্থিত ৪৪৮টি ছোট নদী ও খাল এবং জলাশয় পুনঃখনন করা হবে। প্রকল্পটির মোট ব্যয় ধরা হয়েছে ২ হাজার ২৭৯.৫৫ কোটি টাকা। এ প্রকল্পটি আগামী ২০২০ সালের ডিসেম্বরে বাস্তবায়ন হবে বলে জানা গেছে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান