লালমনিরহাট বিএনপির ৩৪ নেতাকর্মী কারাগারে, ৩১ জনের জামিন মঞ্জুর

লালমনিরহাট প্রতিনিধি
১০ জানুয়ারি ২০১৯, ০০:৩৪আপডেট : ১০ জানুয়ারি ২০১৯, ০০:৩৬
image

লালমনিরহাট বিএনপির ৩৪ নেতাকর্মী কারাগারে, ৩১ জনের জামিন মঞ্জুর লালমনিরহাটের সদর থানার দায়ের করা একটি মামলার ৭১ জন আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেছে। আসামিরা সবাই বিএনপির নেতা-কর্মী। আদালত ৩১ জনের মঞ্জুর করলেও অপর ৩৪ জন আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে। একই মামলার অপর ছয় জন আসামি আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন প্রত্যাহার করিয়ে নিলে তাদের ক্ষেত্রে আগের জারি করা গ্রেফতারি পরোয়ানাই কার্যকর থাকে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলাসহ অপর কিছু নেতাকর্মী জামিন পেলেও কারাগারে রয়েছেন পাটগ্রাম পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোর্শেদ আলম শ্যামল।
লালমনিরহাট কোর্ট পুলিশ পরিদর্শক (ওসি) জাহাঙ্গীর আলম বলেছেন, লালমনিরহাট সদর থানার একটি মামলায় আদালতে ৪১৯ জন আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছিল। মামলার প্রধান আসামি হারুন-উর-রশীদকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়। পরবর্তীতে ৯০ জন আসামি জামিন নেয়। অপর ৩২৭ জন আসামির বিরুদ্ধে গ্রফতারি পরোয়ানা জারি করে আদালত। এরমধ্যে বুধবার (০৯ জানুয়ারি) ৭১ জন আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করে।
আদালত ৩১ জনের জামিন মঞ্জুর করলেও ৩৪ জনের জামিন নামঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেয়। এছাড়া ৬ জন আসামি আইনজীবী মাধ্যমে জামিন আবেদন প্রত্যাহার করিয়ে নেয়। এই ৬ জনের বিষয়ে নতুন কোনও আদেশ না দেওয়ায় পূর্বের গ্রেফতারি পরোয়ানাই বহাল রয়েছে।
বিএনপির সংশ্লিষ্ট নেতা-কর্মীদের প্যানেল আইনজীবী অ্যাডভোকেট হুমায়ুন রেজা স্বপনের ভাষ্য, ‘আমরা আদালতে ন্যায় বিচার চেয়ে আসামিদের জামিন প্রার্থনা করেছি। বিজ্ঞ আদালত ৩১ জন আসামির জামিন মঞ্জুর করেছেন। ৬ জন আসামি আদালতে উপস্থিত হতে না পারায় তাদের জামিন আবেদন উপস্থাপন করা হয়নি। এছাড়া মোর্শেদ আলম শ্যামলসহ ৩৪ জনের জামিন নামঞ্জুর করে আদালত তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আগামী ২০ মার্চ মামলার পরবর্তী তারিখ ধার্য হয়েছে।’

/এএমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের