বর্তমান সরকার জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে: স্পিকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জানুয়ারি ২০১৯, ২০:০০আপডেট : ১৬ জানুয়ারি ২০১৯, ২০:৪৪

স্পিকার শিরিন শারমিন চৌধুরী সরকার সার্বিক পরিকল্পনার মাধ্যমে উন্নয়নের সুফল তৃণমূলে পৌঁছে দিতে চায় বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। তিনি বলেন, ‘বর্তমান সরকার জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে। সে অনুযায়ী সরকার সার্বিক পরিকল্পনার মাধ্যমে উন্নয়নের সুফল তৃণমূলে পৌঁছে দিতে চায়।’ বুধবার (১৬ জানুয়ারি) নিজের নির্বাচনি এলাকা পীরগঞ্জে উপজেলা পরিষদ মিলনায়তনে ১৫টি ইউনিয়নের জনপ্রতিনিধিদের সঙ্গে নির্বাচনোত্তর উন্নয়নমূলক মতবিনিময় অনুষ্ঠানে স্পিকার এসব কথা বলেন।

স্পিকার বলেন, ‘পীরগঞ্জের উন্নয়নে আমরা এখনই কাজ শুরু করতে চাই। সময় নষ্ট না করে আপনাদের দেওয়া পরিকল্পনা অনুযায়ী কাজ করে তার সুফল তৃণমূলে পৌঁছাতে চাই।’

মতবিনিময় সভায় সংশ্লিষ্ট জনপ্রতিনিধিরা পীরগঞ্জের সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন কর্মপরিকল্পনা তুলে ধরেন। এ সময় তিনি পীরগঞ্জের সার্বিক উন্নয়নে যথাযথ কর্মপরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নে পদক্ষেপ নেবেন বলে আশ্বস্ত করেন।

পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা টিএমএ মমিনের সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর মোহাম্মদ মণ্ডল, পৌর মেয়র তাজিমুল ইসলাম শামীম, রংপুর জেলা আওয়ামী লীগের নেতা সাইদুল ইসলাম পিন্টু, মোনায়েম সরকার মানু প্রমুখ বক্তব্য রাখেন।

মতবিনিময় সভায় উপজেলার ১৫টি ইউনিয়নের চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যরা অংশ নেন।

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম