প্রধানমন্ত্রীর প্রতি দেশের মানুষ আস্থা রেখেছেন: খালিদ মাহমুদ চৌধুরী

দিনাজপুর প্রতিনিধি
২৪ জানুয়ারি ২০১৯, ১৭:০০আপডেট : ২৪ জানুয়ারি ২০১৯, ১৭:০৫

বক্তব্য রাখছেন খালিদ মাহমুদ চৌধুরী (ছবি– প্রতিনিধি)

নৌপরিবহন প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের মুখে হাসি ফোটানোর দায়িত্ব নিয়েছেন। তার প্রতি দেশের মানুষ বিশ্বাস ও আস্থা রেখেছেন।’

বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) দুপুরে নিজ নির্বাচনি এলাকা দিনাজপুরের বোচাগঞ্জে এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সেতাবগঞ্জ বড় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করে।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘সোনার বাংলা বিনির্মাণের স্বপ্নে নিজেদের জীবন দিয়ে মুক্তিযোদ্ধারা এদেশ স্বাধীন করেছেন। কিন্তু তারা এই সোনার বাংলা দেখে যেতে পারেনি। জাতি হিসেবে আমরা তাদের কাছে অনেক ঋণী। সোনার বাংলা বিনির্মাণের মাধ্যমে তাদের সেই ঋণ পরিশোধ করতে হবে।’

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটাই স্বপ্ন– এ দেশের মানুষ মাথা উঁচু করে দাঁড়াবে। এ দেশ একটি স্বনির্ভর সোনার বাংলা হিসেবে গড়ে উঠবে। আমরা কথা দিতে চাই, তার এই স্বপ্নের বাস্তবায়নে তার পাশে আছি এবং থাকবো। তার প্রতি আমরা সমর্থন দিয়েই যাবো।’

উপজেলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ আবু হোসেনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন– জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইমাম চৌধুরী, সহ-সভাপতি আবুল কালাম আযাদ, যুগ্ম-সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল, বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাইমউদ্দীন শাহ, সাধারণ সম্পাদক আফসার আলী প্রমুখ।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান