১০ কোটি টাকা বকেয়া আদায়ের দাবিতে ঠাকুরগাঁও আখ চাষিদের বিক্ষোভ

ঠাকুরগাঁও প্রতিনিধি
০৫ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:৩০আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:৩০

১০ কোটি টাকা বকেয়া আদায়ের দাবিতে ঠাকুরগাঁও আখ চাষিদের বিক্ষোভ ঠাকুরগাঁও চিনিকলের আখ চাষিদের ১০ কোটি টাকা বকেয়া পাওনা আদায়ের জন্য বিক্ষোভ ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে। সোমবার (৪ ফেব্রুয়ারি) বিকালে ঠাকুরগাঁও চিনিকল গেটে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় । সমাবেশ শেষে মিল চত্বরে বিক্ষোভ মিছিল বের করে চাষিরা ।
বিক্ষোভ সমাবেশে ঠাকুরগাঁও চিনিকলের কেন্দ্রীয় আখ চাষি সমিতির সভাপতি ইউনুস আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশ চিনিকল আখ চাষি ফেডারেশনের উপদেষ্টা রুহুল আমিন, সহ-সভাপতি ইউনুস আলী, কেন্দ্রীয় আখ চাষি সমিতির সাধারণ সম্পাদক তোজাম্মেল হক তোজা, উপদেষ্টা সালেকুল ইসলাম টুলু, ঠাকুরগাঁওয়ের আখ চাষি সমিতির সহ-সম্পাদক তোজাম্মেল হোসেন, চাষি আনোয়ার হোসেন, আবু বক্কর সিদ্দিকসহ অনেকে।
বক্তারা জানান, ঠাকুরগাঁও চিনিকলে ৫ হাজার চাষি এবং ব্যবসায়ী, কুলি, মজুরসহ ৮০ হাজার মানুষ চিনিকলের সঙ্গে জড়িত। এতে ৩ হাজার পরিবার তাদের পাওনা বকেয়া টাকা না পেয়ে মানবেতর দিন পার করছেন। এ অবস্থায় সাত দিনের মধ্যে বকেয়া টাকা পরিশোধের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন চাষিরা। বক্তারা চিনিকলে কর্মরত শ্রমিক ও কর্মচারীদের জিম্মি করে তাদের বেতনের ১৬ শতাংশ কমিশন কাটার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে সাত দিনের মধ্যে চিনিশিল্পের চেয়ারম্যান এ.কে.এম দেলোয়ারের পদত্যাগের দাবি জানান। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম