সপ্তাহের ব্যবধানে হিলিতে পেঁয়াজের দাম বেড়েছে ৩ টাকা

হিলি প্রতিনিধি
০৯ মার্চ ২০১৯, ০৯:৩৭আপডেট : ০৯ মার্চ ২০১৯, ০৯:৫০

পেঁয়াজ পেঁয়াজের আমদানি কমে যাওয়ায় দিনাজপুরের হিলিতে সপ্তাহের ব্যবধানে পাইকারিতে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ৩ টাকা। একসপ্তাহ আগেও প্রতি কেজি পেঁয়াজ প্রকারভেদে ১১-১২টাকা কেজি দরে বিক্রি হলেও বর্তমানে ১৪-১৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

হিলি স্থলবন্দর কার্যালয় সূত্রে জানা গেছে, বন্দর দিয়ে আগে গড়ে প্রতিদিন ৪০-৫০ ট্রাক পেঁয়াজ আমদানি হলেও বর্তমানে ১০-১৫ ট্রাক আসছে।

হিলি বাজার ঘুরে দেখা গেছে, আমদানি করা ভারতীয় পেঁয়াজের দাম কেজি প্রতি ৫ টাকা থেকে বেড়ে ১৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দেশীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ২০-২৫ টাকা কেজিতে।

হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক হারুন উর রশীদ হারুন ও পেঁয়াজ ব্যবসায়ী রবিউল ইসলাম বাংলা ট্রিবিউনকে জানান, গত সপ্তাহে দুই থেকে তিন দিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে মুষলধারে বৃষ্টিপাত হওয়ার কারণে কৃষকরা ক্ষেত থেকে পেঁয়াজ উঠাতে পারেনি। এছাড়াও দেশের অনেক স্থানে শিলা বৃষ্টিপাত হওয়ায় পেঁয়াজের ক্ষেত নষ্ট হয়েছে। এতে করে বাজারে দেশীয় পেঁয়াজের সরবরাহ আগের তুলনায় খানিকটা কমার কারণে দামও খানিকটা বেড়ে গেছে।

এছাড়াও ভারতের বাজারে পেঁয়াজের সরবরাহ কম হওয়ায় দাম কিছুটা বেড়েছে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান