বড়পুকুরিয়া কয়লা খনি: নতুন ফেইজে কয়লা উৎপাদন শুরু

দিনাজপুর প্রতিনিধি
০৯ মার্চ ২০১৯, ১৭:০৫আপডেট : ০৯ মার্চ ২০১৯, ১৭:১১

বড়পুকুরিয়া কয়লা খনি (ছবি: প্রতিনিধি)

প্রায় দেড় মাস উৎপাদন বন্ধ থাকার পর দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির নতুন ফেইজ থেকে কয়লা উত্তোলন শুরু হয়েছে। গতকাল শুক্রবার (৯ মার্চ) রাত ৮টা থেকে কয়লা উত্তোলন শুরু হয়। বড়পুকুরিয়া কয়লা খনির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফজলুর রহমান এ খবর নিশ্চিত করেন।

খনি সূত্র জানায়, ১৩১৪নং ফেইজে উত্তোলনযোগ্য কয়লা শেষ হওয়ায় গত ২১ জানুয়ারি থেকে উৎপাদন বন্ধ হয়ে যায়। এরপর এই ফেইজের কয়লা উত্তোলন যন্ত্র ১৩০৮ নং ফেইজে স্থানান্তর ও স্থাপন করতে একমাসের বেশি সময় লাগে। এই কারণে ২১ জানুয়ারি থেকে কয়লা উত্তোলন বন্ধ থাকে। গত ১ মার্চ থেকে কয়লা উত্তোলনের কথা ছিল। তবে বকেয়ার দাবিতে খনিটির চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান এক্সএমসি ও সিএমসি কয়লা উত্তোলন বন্ধ রাখে। গত ৭ মার্চ খনির বোর্ড সভায় পাওনা পরিশোধের সিদ্ধান্ত হওয়ায় ঠিকাদারি প্রতিষ্ঠানটি শুক্রবার রাত ৮টা থেকে আবারও কয়লা উত্তোলন শুরু করে।

খনির এমডি ফজলুর রহমান বলেন, ‘এক ফেইজের উত্তোলনযোগ্য কয়লা শেষ হলে উৎপাদন বন্ধ রেখে সেই ফেইজের যন্ত্র নতুন ফেইজে স্থাপন করতে ৪৫ দিনের মতো সময় লাগে। নতুন ১৩০৮নং ফেইজটি ৪০ দিনের মাথায় কয়লা উত্তোলনের জন্য প্রস্তুত হয়। কিন্তু বোর্ড সভা না হওয়ায় তাদের (ঠিকাদারি প্রতিষ্ঠান) পাওনা পরিশোধ করা যাচ্ছিল না। এই কারণে উৎপাদন বন্ধ ছিল।’

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম