ঠাকুরগাঁওয়ে প্রতিপক্ষের হামলায় নিহত ১, আটক ২

ঠাকুরগাঁও প্রতিনিধি
২৭ মার্চ ২০১৯, ২০:০২আপডেট : ২৭ মার্চ ২০১৯, ২০:০৮

ঠাকুরগাঁও

জমি সক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় ঠাকুরগাঁও সদর উপজেলা হরিনারায়পুর কালিতলা গ্রামে মুক্তাদুর রহমান (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। বুধবার সকালে হরিনারায়নপুর গ্রামে এ ঘটনা ঘটে। হামলার সঙ্গে জড়িত থাকায় পুলিশ পারুল ও নুরুল হক পেলু নামে দুইজনকে আটক করেছে।

নিহত মুক্তাদুর রহমান হরিনারায়পুর গ্রামের মৃত আনিছুর রহমানে ছেলে।

এলাবাসী সূত্রে জানা যায়,  দীর্ঘ ৩০ বছর ধরে মুক্তাদুর রহমানের জমিতে ঘর করেছে  পারুল,  রহিমা,  নুরুল হক,  সহেলা গং। পরবর্তীতে মুক্তাদুর রহমান তার নিজ জমিতে দখল নিতে গেলে বসবাসকারীরা তাকে বাধা দেয়। এ বিষয়ে পরে উভয় পক্ষ মামলা করে। মামলা চলাকালে গত মঙ্গলবার নুরুল হক ও পারুল আবার নতুন করে জমিতে ঘর তুলে।

বুধবার সকালে জমির মালিক মুক্তাদুর রহমান সে ঘর ভেঙে দিতে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে প্রতিপক্ষের আঘাতে ঘটনাস্থলেই মুক্তাদুর গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

ঠাকুরগাঁও সদর থানার (ওসি) তদন্ত চিত্ত রঞ্জন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার কারণে পারুল ও নুরুল হককে আটক করা হয়েছে।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম