কুড়িগ্রাম পাসপোর্ট কার্যালয়ে ৪ রোহিঙ্গা নারী আটক

কুড়িগ্রাম প্রতিনিধি
০৪ এপ্রিল ২০১৯, ০৩:১৩আপডেট : ০৪ এপ্রিল ২০১৯, ০৩:১৫

আটক

কুড়িগ্রামের আঞ্চলিক পাসপোর্ট কার্যালয় থেকে চার রোহিঙ্গা নারীকে আটক করেছে পুলিশ। বুধবার (৩ এপ্রিল) বিকাল সাড়ে চারটার দিকে তাদের আটক করা হয়। কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন কবির এ তথ্য নিশ্চিত  করেছেন।

আটককৃত রোহিঙ্গা নারীরা হলেন, আলেয়া (১৮), নুরী (১৮), ফাতেমা (২২) ও মীম (১৮)।

কুড়িগ্রাম আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের উপ-সহকারী পরিচালক আব্দুল মোত্তালেব সরকার জানান, কয়েকজন নারী পাসপোর্ট করতে আসলে আমাদের সন্দেহ হয়। তখন আমরা সদর থানা পুলিশকে বিষয়টি অবহিত করলে পুলিশ ওই নারীদের আটক করে থানায় নিয়ে যায়।

ওসি রওশন কবির জানান, আটক রোহিঙ্গা নারীদের সহায়তাকারী হিসেবে একজন বাংলাদেশি নারীকেও আটক করা হয়েছে। রোহিঙ্গাদের পাচারের সঙ্গে কারা জড়িত তা জানার জন্য ওই বাংলাদেশি নারীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে মামলা করা হবে।’

তদন্তের স্বার্থে আটক বাংলাদেশি নারীর নাম প্রকাশ করা হচ্ছে না বলে জানিয়েছেন ওসি।

/এএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের