নুসরাত হত্যাকারীদের শাস্তি দাবিতে উলিপুরে মানববন্ধন

কুড়িগ্রাম প্রতিনিধি
১১ এপ্রিল ২০১৯, ১৭:৩২আপডেট : ১১ এপ্রিল ২০১৯, ১৭:৪৩

নুসরাত হত্যাকারীদের শাস্তি দাবিতে উলিপুরে মানববন্ধন

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে যৌন হয়রানি ও পুড়িয়ে হত্যার প্রতিবাদে সোনাগাজী ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদ-দৌলার সর্বোচ্চ শাস্তির দাবিতে কুড়িগ্রামের উলিপুরে মানববন্ধন হয়েছে।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) দুপুরে উলিপুর প্রেসক্লাব এবং রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণ-কমিটির আয়োজনে উপজেলা শহরের মসজিদুল হুদা মোড়ে এ মানববন্ধন ও সমাবেশ করেন স্থানীয়রা।

এসময় বক্তব্য রাখেন– উলিপুর বণিক সমিতির সভাপতি সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা, উলিপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরদার, সাংবাদিক পরিমল মজুমদার, মোন্নাফ আলী, মঞ্জুরুল হান্নান, উলিপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা উম্মে হাবীবা পলি, গণ-কমিটির সভাপতি আপন আলমগীর, সাধারণ সম্পাদক নুর আমিন, জেলা কমিটির সদস্য মাসুম করিম প্রমুখ।

গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে যৌন নিপীড়নের প্রতিবাদের কারণে গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে দেওয়া ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি মারা যান। পাঁচ দিন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন থাকার পর মারা যান তিনি।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের