নুসরাত হত্যাকারীদের শাস্তির দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন

কুড়িগ্রাম প্রতিনিধি
১২ এপ্রিল ২০১৯, ১৬:৩১আপডেট : ১২ এপ্রিল ২০১৯, ১৬:৪২

নুসরাত হত্যার শাস্তির দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন

ফেনীর সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফির হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ মহিলা পরিষদের কুড়িগ্রাম শাখা।

শুক্রবার (১২ এপ্রিল) দুপুর ১২টায় কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে কুড়িগ্রাম-চিলমারী সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

কুড়িগ্রাম প্রেসক্লাব ও ঘাতক-দালাল নির্মূল কমিটিসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন একাত্মতা প্রকাশ করে এ মানববন্ধনে অংশ নেয়।

এসময় বক্তব্য রাখেন– জেলা মহিলা পরিষদের সভাপতি রওশন আরা চৌধুরী, সাধারণ সম্পাদক প্রতিমা চৌধুরী, সুব্রতা রায়, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি আহসান হাবীব নীলু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক শ্যামল ভৌমিক, ঘাতক-দালাল নির্মূল কমিটির সভাপতি জ্যোতি আহমেদ প্রমুখ।

বক্তারা সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদদৌলাসহ তার দোসরদের বিচারের মুখোমুখি করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান। এ ছাড়া, বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত নারীদের নিরাপত্তায় সরকারকে নজর দেওয়ার দাবি জানান। পাশাপাশি নারীদের মৌলিক অধিকার বাস্তবায়নে সামাজিক আন্দোলনে বিবেকবানদের এগিয়ে আসার আহ্বান জানান।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম