হিলিতে চাল আত্মসাতের ঘটনায় ইউপি চেয়ারম্যানকে আ.লীগ থেকে বহিষ্কার

হিলি প্রতিনিধি
২১ এপ্রিল ২০১৯, ০৬:৪৬আপডেট : ২১ এপ্রিল ২০১৯, ০৬:৫২

দিনাজপুর হিলিতে ভিজিডির (ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট) চাল আত্মসাতে সম্পৃক্ততার অভিযোগ থাকায় ও দলের সুনাম ক্ষুণ্ণ করায় আলিহাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান গোলাম রসুল বাবুকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার (২০ এপ্রিল) রাতে হাকিমপুর উপজেলা আওয়ামী লীগের মাসিক বৈঠকে সর্বসন্মতিক্রমে বহিষ্কারের সিন্ধান্ত গৃহীত হয়। বিষয়টি রেজ্যুলেশন হওয়ার পর জেলা ও কেন্দ্রে পাঠানো হবে।

হাকিমপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন উর রশীদ বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুস্থ নারীদের উন্নয়নের জন্য (ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট) দেওয়া ভিজিডির চাল আত্মসাতের ঘটনায় আলিহাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান গোলাম রসুল বাবু আটক হয়ে বর্তমানে কারাগারে আছেন। একজন চেয়ারম্যান হয়ে চাল আত্মসাতের মতো ঘটনায় সম্পৃক্ত থাকার কারণে তাকে বহিষ্কারের সিন্ধান্ত নেওয়া হয়েছে।

বিষয়টি রেজ্যুলেশন হওয়ার পরে সিন্ধান্তের বিষয়টি জেলা ও কেন্দ্রে পাঠানো হবে বলে তিনি জানিয়েছেন।

প্রসঙ্গত, গত ৯ এপ্রিল মঙ্গলবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আলিহাট ইউপির চেয়ারম্যান গোলাম রসুল বাবুকে ফেব্রুয়ারি মাসে বরাদ্দ হওয়া ভিজিডির ২০ হাজার ৯৪০ কেজি চাল আত্মসাতের ঘটনায় আটক করে পুলিশে দেন। এ ঘটনায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা লস্কর বাদী হয়ে দুর্নীতি প্রতিরোধ আইনে মামলা দায়ের করেন। পরে পুলিশ তাকে আদালতে উপস্থাপন করলে আদালত তাকে জেলহাজতে পাঠান। বর্তমানে বাবু দিনাজপুর কারাগারে রয়েছেন। এছাড়াও ওই মামলাটি দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় দিনাজপুর তদন্ত করছে।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি