প্রকৌশলীকে মারধরের মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

লালমনিরহাট প্রতিনিধি
২১ এপ্রিল ২০১৯, ১২:৩৩আপডেট : ২১ এপ্রিল ২০১৯, ১২:৩৩

লালমনিরহাট  

‘নিম্নমানের কাজের অভিযোগ তুলে প্রকৌশলীকে মারধর ও চাঁদা দাবির ঘটনায় করা মামলায় লালমনিরহাট জেলা স্বেচ্ছাসেবকলীগের সহসভাপতি একেএম হুমায়ুন কবীরকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লালমনিরহাট মজিদা খাতুন সরকারি মহিলা কলেজের সামনের রাস্তা থেকে তাকে গ্রেফতার করে আদিতমারী থানা পুলিশ।       

আদিতমারী থানার ওসি মাসুদ রানা জানান, লালমনিরহাট জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি একেএম হুমায়ুন কবির ও তার লোকজন আদিতমারী উপজেলা প্রকৌশল অফিসের উপ-সহকারী প্রকৌশলী জাকিরুল ইসলাম (৪৮) ও কার্যসহকারী আশরাফুল ইসলামকে মারধরের করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।  আহত উপ-সহকারী প্রকৌশলী ও কার্যসহকারীকে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে প্রথমে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আশরাফুল ইসলামকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হলেও উপসহকারী প্রকৌশলীকে লালমনিরহাট ১০০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় আদিতমারী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। মামলাটি নথিভুক্ত করার প্রস্ততি চলছে।  

পুলিশ, এলজিইডি ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার (১৮-এপ্রিল) লালমনিরহাটের আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নের সরলখাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাস্তায় এ ঘটনা ঘটে। 

মামলার বিবরণে জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে গ্রামীণ সড়ক পুনর্বাসনের আওতায় উপজেলার সরলখাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম উত্তর সংলগ্ন পাকা রাস্তাটির কার্পেটিংয়ের কাজ শুরু হয়। কাজ শুরুর আধা ঘণ্টা পর এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও স্বেচ্ছাসেবক লীগ নেতা একেএম হুমায়ুন কবীর (৪৫) ও তার ভাই রাশেদুজ্জামানসহ অজ্ঞাতনামা ১০/১৫ জন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।

আহত জাকিরুল ইসলাম বলেন, ‘বৃহস্পতিবার ( ১৮ এপ্রিল) সকালে আদিতমারীতে একটি রাস্তার সংস্কার কাজ শুরু হলে পরিদর্শনে যাই। এসময় কাজ মান নিম্নমানের হচ্ছে উল্লেখ করে ৫ লাখ টাকা চাঁদাদাবি করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি একেএম হুমায়ুন কবির ও তার লোকজন। টাকা না দিতে চাইলে তিনি সড়কের কাজ বন্ধ করে দেন। এই বিষয় নিয়ে তার সঙ্গে  কথা বলতে চাইলে হুমায়ুন কবীরের নেতৃত্বে ১০/১৫ জন আমাদের ওপর হামলা চালায়। এসময় ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স অভি এন্টারপ্রাইজের প্রতিনিধি হাফিজুর রহমানও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।’

এলজিইডির লালমনিরহাট নির্বাহী প্রকৌশলী একেএম আমিরুজ্জামান বলেন, ‘ঘটনাটি শুনেছি এবং একজনকে গ্রেফতারও করেছে পুলিশ।’  

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, ‘লালমনিরহাট সদর থানা পুলিশের সহযোগিতায় হুমায়ুন কবীরকে গ্রেফতার করা হয়েছে। রবিবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হবে।’

লালমনিরহাট জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও লালমনিরহাট জেলা পরিষদের সদস্য মো. সাইফুল ইসলাম বলেন, ‘এরইমধ্যে একেএম হুমায়ুন কবীরকে সহসভাপতির পদ থেকে বহিষ্কার করা হয়েছে।’ 

 

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান