অটোয়ারীতে বিদ্যুৎস্পৃষ্টে ইজিবাইক চালকের মৃত্যু, আহত ১

পঞ্চগড় প্রতিনিধি
৩০ এপ্রিল ২০১৯, ০৭:৫২আপডেট : ৩০ এপ্রিল ২০১৯, ০৭:৫২

পঞ্চগড় পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরেফিন ইসলাম (৩৩) নামে এক ইজিবাইক চালকের মৃত্যু হয়েছে। সোমবার (২৯ এপ্রিল) তোড়িয়া ইউনিয়নের দারখোর মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় তাকে উদ্ধার করতে গিয়ে দবিরুল ইসলাম (৩০) নামে এক মরিচ ব্যবসায়ী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন।

আরেফিন আটোয়ারী উপজেলার তোড়িয়া ইউনিয়নের দারখোর মধ্যপাড়া গ্রামের আনারুল ইসলামের ছেলে। দবিরুল ইসলামও একই এলাকার বাসিন্দা।

তোড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান আহসান হাবিব আল আজাদ জানান, আরেফিনের ইজিবাইক ভাড়া করতে আসেন মরিচ ব্যবসায়ী দবিরুল। তখন ইজিবাইকটির ব্যাটারি বিদ্যুতের মাধ্যমে চার্জ হচ্ছিল। আরেফিন চার্জ থেকে ব্যাটারি খুলতে গেলেই হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন। এ সময় তার চিৎকারে দবিরুল তাকে উদ্ধার করতে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। পরে স্থানীয়রা তাদের দু’জনকেই উদ্ধার করে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরেফিনকে মৃত ঘোষণা করেন। দবিরুল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

আটোয়ারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর রাজ্জাক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইজিবাইক চালকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম