পার্বতীপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের চালক নিহত

দিনাজপুর প্রতিনিধি
০৬ মে ২০১৯, ০৬:৪৩আপডেট : ০৬ মে ২০১৯, ০৬:৫৪

দিনাজপুর

দিনাজপুরের পার্বতীপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের চালক আকাশ হোসেন (৩০) নিহত হয়েছেন। এসময় মোটরসাইকেলে থাকা রবিন ইসলাম নামে আরও একজন আহত হয়েছেন। রবিবার (৫ মে) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার ভবানীপুর ডিগ্রি কলেজের সামনে দিনাজপুর-পার্বতীপুর মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আকাশ হাকিমপুর উপজেলার বৈগ্রামের বাসিন্দা। আহত রবিনকে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় দিনাজপুর থেকে পার্বতীপুর উপজেলার দিকে যাচ্ছিলেন দুই মোটরসাইকেল আরোহী। ভবানীপুর ডিগ্রি কলেজ এলাকায় পেছন থেকে একটি মালবাহী ট্রাক ওই মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই আকাশ নিহত হন। আহত হন রবিন ইসলাম (২০)।

ভবানীপুর পুলিশ তদন্তকেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) আকতারুল করিম বলেন, ‘ট্রাকটি পালিয়েছে। এ ব্যাপারে ভবানীপুর পুলিশ তদন্তকেন্দ্রে অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হবে।’

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান