হিলিতে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

হিলি প্রতিনিধি
১১ মে ২০১৯, ১৮:২২আপডেট : ১১ মে ২০১৯, ১৮:২৫

ভ্রাম্যমাণ আদালতের অভিযান দিনাজপুরের হিলিতে কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৩৬ হাজার ৫শ টাকা জরিমানা ও একজনকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার বিকাল সাড়ে ৩টায় হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক আব্দুর রাফিউল আলম এ অভিযান চালান।

আব্দুর রাফিউল আলম বাংলা ট্রিবিউনকে জানান, হিলি বাজারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। বিভিন্ন খাবারের হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন ও মুদি দোকানে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে জরিমানা করা হয়। এছাড়া জিলাপির দোকান ও গরুর মাংসের দোকানে অভিযান চালিয়ে মোট ৩৬ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়। একটি মাংসের দোকানে বাসি মাংস রাখায় দোকানদার নোমানকে আটক করে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড অনাদায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম