হিলিতে দুই নারী মাদক ব্যবসায়ীসহ ছয় পলাতক আসামি গ্রেফতার

হিলি প্রতিনিধি
১৮ মে ২০১৯, ১২:৪২আপডেট : ১৮ মে ২০১৯, ১২:৪২

দুই নারী মাদক ব্যবসায়ীসহ ছয়জন গ্রেফতার

দিনাজপুরের হিলিতে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে দুই নারী মাদক ব্যবসায়ীসহ ওয়ারেন্টভুক্ত পলাতক ৬ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোর রাত থেকে সকাল পর্যন্ত হিলি সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। হাকিমপুর থানার ওসি আনোয়ার হোসেন বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার ব্যক্তিরা হলো, হিলির দক্ষিণ বাসুদেবপুর এলাকার মৃত এবাদত মণ্ডলের স্ত্রী শাহাজাদী বেওয়া (৫৫), একই এলাকার জয় হোসেনের স্ত্রী লতিফা বেগম (২৭), আনোয়ার মুন্সির ছেলে লাদেন মুন্সি (৩০), আজাদের ছেলে মেহেদি হাসান (৩১), মধ্যবাসুদেবপুর এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে রাসেল মিয়া (১৮), মাধবপাড়া এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে মোহাব্বত আলী (৫০)।

আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে হাকিমপুর থানা পুলিশের বিশেষ একটি টহল দল শুক্রবার ভোর রাত থেকে সকাল পর্যন্ত হিলি সীমান্তের বিভিন্ন এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময় ২৫০ গ্রাম গাঁজাসহ শাহাজাদী ও লতিফা নামে দুই নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এছাড়াও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি লাদেন, মেহেদি, রাসেল ও মোহাব্বতকে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তারা দীর্ঘদিন ধরে পলাতক ছিল। পরে তাদের সবাইকে আদালতের মাধ্যমে দিনাজপুর কারাগারে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

 

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম