পলাশবাড়ীতে জমি নিয়ে দ্বন্দ্বে প্রতিপক্ষের হামলায় আহত কৃষকের মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি
২১ মে ২০১৯, ০৭:২৯আপডেট : ২১ মে ২০১৯, ০৭:৩০

গাইবান্ধা জেলা গাইবান্ধার পলাশবাড়ীতে জমি নিয়ে দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের হামলায় আহত কৃষক আব্দুল হাই প্রধানের (৪৫) মৃত্যু হয়েছে। সোমবার (২০ মে) রাত পৌনে ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু হয় তার।

আব্দুল হাই প্রধানের বাড়ি পলাশবাড়ী উপজেলার পবনাপুর ইউনিয়নের পূর্ব ফরিদপুর গ্রামে। তিনি ওই গ্রামের মৃত হযরত আলী প্রধানের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, জমি নিয়ে প্রতিবেশী শাহজাহান গাছুর সঙ্গে আব্দুল হাইয়ের দ্বন্দ্ব চলে আসছিল। জমি নিয়ে দু’পক্ষের মামলাও চলছে। এ সব বিষয় নিয়ে সোমবার (২০ মে) বিকালে শাহজাহান গাছু ও আব্দুল হাই প্রধানের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তাদের হাতাহাতি হয়। এ সময় শাহজাহান গাছুরসহ তার লোকজন আব্দুল হাইয়ের ওপর হামলা করে। এতে আব্দুল হাই গুরুতর আহত হন। পরিবারের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি ঘটলে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসকরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে আটটার দিকে মৃত্যু হয় আব্দুল হাই প্রধানের।

আব্দুল হাই প্রধানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, জমি নিয়ে হামলার ঘটনা বিকালে জেনেছেন তিনি। পরে আহত আব্দুল হাইয়ের মৃত্যুর ঘটনা পরিবারের লোকজন তাকে অবগত করে। এ ঘটনায় আব্দুল হাইয়ের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলার প্রস্তুতি চলছে। হামলার সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যহত আছে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের