সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে সাত মনোনয়নপত্র বাতিল

গাইবান্ধা প্রতিনিধি
২৪ মে ২০১৯, ০৩:২৫আপডেট : ২৪ মে ২০১৯, ০৩:২৭

গাইবান্ধা জেলা গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র যাছাই-বাছাইয়ের দিনে সাতজন প্রার্থীর মনোননয়নপত্র বাতিল হয়েছে। এরমধ্যে চেয়ারম্যান পদে দুই, ভাইস চেয়ারম্যান পদে চার ও নারী ভাইস চেয়ারম্যান পদে একজনের মনোনয়নপত্র বাতিল হয়।
বৃহস্পতিবার (২৩ মে) দুপুরে মনোনয়নপত্র যাছাই-বাছাই শেষে রিটার্নিং অফিসার ও গাইবান্ধার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর কবির মনোনয়নপত্রগুলো বাতিল ঘোষণা করেন।
তিনটি পদে মোট ১৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। সাত জনের মনোনয়নপত্র বাতিলের পর এখন বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়ালো ১১ জনে।
চেয়ারম্যান পদে বৈধ প্রার্থীরা হলেন, জাপা মনোনীত আহসান হাবীব খোকন (লাঙ্গল), আওয়ামী লীগ মনোনীত আশরাফুল ইসলাম (নৌকা), স্বতন্ত্র প্রার্থী হিসেবে খয়বর হোসেন মওলা ও গোলাম আহসান হাবীব মাসুদ।
ভাইস চেয়ারম্যান পদে বৈধ তিনজন হলেন, আল শাহাদৎ জামান, শওকত আলী ও শফিউল আলম।
নারী ভাইস চেয়ারম্যান পদে বৈধ চারজন হলেন, হোসনে আরা বেগম, উম্মে সালমা, আল্পনা রাণী গোস্বামী ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান হাফিজা বেগম কাকলী।

চেয়ারম্যান পদে মনোনয়নপত্র বাতিল হওয়াদের মধ্যে ঋণখেলাপির অভিযোগে গণফ্রন্ট মনোনীত শরিফুল ইসলাম ও মামলা সংক্রান্ত তথ্য গোপন রাখায় স্বতন্ত্র প্রার্থী আবু সোলায়মান সরকারের মনোনয়নপত্র বাতিল করা হয়।

ভাইস চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নপত্র ঠিক না থাকায় মনোনয়নপত্র বাতিল হয়েছে আসাদুজ্জামান মনিরের, ১ শতাংশ ভোটারের স্বাক্ষর গরমিল থাকায় সুরজিত কুমার সরকারের, ঋণখেলাপির অভিযোগে ফেরদৌস আমিন ও আব্দুর রাজ্জাক তরফদারের মনোনয়নপত্র বাতিল হয়। এছাড়া মনোনয়নপত্র বাতিল হয়েছে নারী ভাইস চেয়ারম্যান পদের ফেরদৌসী বেগমের।

সুন্দরগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার সেকেন্দার আলী জানান, ৩০ মে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৩১ মে। ভোট হবে ১৮ জুন। ভোটার ৩ লাখ ৩৯ হাজার ২শ ১৮ জন।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী