ডিমলায় কৃষকের বাড়িতে গিয়ে ধান কিনলেন ইউএনও

নীলফামারী প্রতিনিধি
২৬ মে ২০১৯, ১৪:০৭আপডেট : ২৬ মে ২০১৯, ১৪:৩২

ধান কেনার সময় ইউএনও নাজমুন নাহারের সঙ্গে অন্যরা নীলফামারীর ডিমলা উপজেলায় সরকারিভাবে বোরো ধান ও চাল সংগ্রহ শুরু হয়েছে। শনিবার (২৫ মে) বিকালে উপজেলা সদরের সরদারহাট বসুনিয়াপাড়া গ্রামের কৃষক সিরাজুল ইসলামের বাড়ি গিয়ে ধান সংগ্রহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুন নাহার। এ সময় তিনি ওই কৃষকের কাছ থেকে এক হাজার ৪০ টাকা মণ দরে ৪৮০ কেজি ধান ক্রয় করেন।

নাজমুন নাহার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এই মৌসুমে বোরো ধান সরাসরি কৃষকের কাছ থেকে সংগ্রহ করা হবে। যাতে কৃষকরা ধানের ন্যায্যমূল্য পান ও সম্ভাব্য ক্ষতি কাটিয়ে উঠতে পারেন। সেজন্য সব ধরনের অনিয়ম ঠেকাতে যাচাই-বাছাই করে প্রকৃত কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ করা হচ্ছে।’

বাড়িতে বসেই ধান বিক্রি করতে পেরে আনন্দিত কৃষক সিরাজুল ইসলাম। তিনি বলেন, ‘আমি কখনও ভাবিনি এভাবে বাড়িতে বসে ধান বিক্রি করতে পারবো। সরকারি কোনও কর্মকর্তাকে এভাবে বাড়ি এসে ধান ক্রয় করতে আসতে কখনও দেখিনি। আমি মনে করি, এভাবে অন্য কৃষকের কাছ থেকেও যদি সরকারিভাবে ধান ক্রয় করা হয়, তবে সবাই উপকৃত হবেন। অনেকেই ঘুরে দাঁড়াতে পারবেন।’

উপজেলা ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা জাহেদুল ইসলাম জানান, উপজেলায় এক হাজার ৪০ টাকা মণ হিসেবে বা ২৬ টাকা কেজিদরে ৪১১ টন ধান এবং ৩৬ টাকা কেজিদরে এক হাজার ৮৫২ টন চাল ক্রয় করা হবে।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোফাচ্ছের হোসেনের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি ছিলেন— উপজেলা কৃষি কর্মকর্তা সেকেন্দার আলী, উপজেলা ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা (ওসিএলএসডি) জাহেদুল ইসলাম, আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সদরের দায়িত্বরত উপসহকারী কৃষি কর্মকর্তা শওকত রেজা প্রমুখ। 

/আইএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম