পর্যটকদের আকর্ষণে শেখ ফজিলাতুন্নেছা কাঠের সেতু

দিনাজপুর প্রতিনিধি
০২ জুন ২০১৯, ০৫:৩৩আপডেট : ০২ জুন ২০১৯, ১৩:৩১





শেখ ফজিলাতুন্নেছা কাঠের সেতু পর্যটকদের আকৃষ্ট করতে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার আশুড়ার বিলে শেখ রাসেল জাতীয় উদ্যানে ৩০০ মিটার দীর্ঘ দৃষ্টিনন্দন শেখ ফজিলাতুন্নেছা কাঠের সেতুর উদ্বোধন করা হয়েছে। শনিবার (১ জুন) দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক ও জেলা প্রশাসক মাহামুদুল আলম যৌথভাবে সেতুটির উদ্বোধন করেন। এ সময় নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মশিউর রহমান সেখানে উপস্থিত ছিলেন।

ফিতা কেটে সেতুর উদ্বোধন করেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক ও জেলা প্রশাসক মাহামুদুল আলম উদ্যানের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও স্থানীয় সূত্রে জানা যায়, এক হাজার ২৭৮ দশমিক ৪৯ একর জমির ওপর এই উদ্যান। উদ্যানের ভিতরে বিশাল শাল বন, যা আশুড়ার বিল, সীতার কোট বিহার ও বাল্মিকী মনির থান জুড়ে অবস্থিত। উদ্যানটির সৌন্দর্য বাড়ানোর উদ্যোগ নেন ইউএনও মশিউর রহমান। তিনি নিজে আশুড়া বিলে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করেছেন। শাপলা ফুলের বংশবিস্তারে চারা রোপণ, বিলের ধারে প্রজাপতির জন্য ফুলের চারা রোপণ, পাখির অভয়াশ্রমের জন্য শাল গাছে মাটির হাঁড়ি ঝুলিয়ে রাখাসহ নানা উদ্যোগ নেন তিনি। তার উদ্যোগেই শেখ ফজিলাতুন্নেছা সেতুটি নির্মাণ করা হয়। এবার বিলে সেতু নির্মাণের ফলে উদ্যানটি পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হবে বলে আশা করা হচ্ছে।

উদ্যানে গাছ রোপণ করা হচ্ছে এমপি শিবলী সাদিক বলেন, ‘প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে দেশের মানুষ নিশ্চয় এখানে আসবেন। আগামীতে শিশুদের খেলাধুলার প্রয়োজনীয় সরঞ্জামাদি সংযুক্ত করা হবে। উদ্যানে তেরশ’ একর শালবন ও ছয়শ’ একর জলাভূমি রয়েছে। পর্যায়ক্রমে এখানে স্লুইচ গেট নির্মাণসহ সব ধরনের বিনোদন এবং নিরাপত্তার ব্যবস্থা করা হবে।’

দিনাজপুর সামাজিক বন বিভাগের চরকাই রেঞ্জ কর্মকর্তা নিশিকান্ত মালাকার বলেন, ‘দৃষ্টিনন্দন আঁকাবাঁকা কাঠের সেতুটি দেখতে শুধু ঈদেই নয়, ঈদের পরেও পর্যটকরা আসবেন।’

সেতুর ওপর দিয়ে বিল পার হচ্ছেন স্থানীয়রা জেলা প্রশাসক মাহামুদুল আলম বলেন, ‘উদ্যানকে পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তুলতে সব ধরনের সহযোগিতা করা হবে।’

ইউএনও মশিউর রহমান বলেন, ‘দৃষ্টিনন্দন সেতুটি নির্মাণ করতে মাত্র সাত লাখ টাকা ব্যয় হয়েছে।’

নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত কুমার সরকার জানান, সারাদেশের পর্যটকরা নিরাপদে এখানে আসতে পারবেন।



/আইএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম