হিলিতে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ২ টাকা

হিলি প্রতিনিধি
১৪ জুন ২০১৯, ২২:২০আপডেট : ১৪ জুন ২০১৯, ২২:২৮

হিলি স্থলবন্দর

দুই দিনের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থলবন্দরে পাইকারিতে পেঁয়াজের দাম কেজিতে দুই টাকা বেড়েছে। দুই দিন আগে কেজিপ্রতি পেঁয়াজ প্রকারভেদে ১২-১৩ টাকা দরে বিক্রি হলেও এখন তা বিক্রি হচ্ছে ১৩-১৪ টাকায়।

হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক হারুন উর রশীদ হারুন ও মোবারক হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, পেঁয়াজ রফতানিতে ভারত সরকার সেদেশের রফতানিকারকদের যে ইনসেনটিভ (প্রণোদনা) দিতো তা গত মঙ্গলবার থেকে প্রত্যাহার করেছে। এর প্রভাব পেঁয়াজের দামের ওপরে পড়েছে। এতে ভারত থেকে কিছুটা বাড়তি দামে পেঁয়াজ আমদানি করতে হচ্ছে।

তারা আরও জানান, ঈদুল ফিতর উপলক্ষে হিলিসহ দেশের বিভিন্ন বন্দর দিয়ে টানা ৭-১০ দিন আমদানি-রফতানি বন্ধ ছিল। এতে ওই সময় দেশের বাজারে চাহিদার তুলনায় পেঁয়াজের সরবরাহ কমে যায়। ঈদের বন্ধের পর আমদানি-রফতানি শুরু হলেও চাহিদা বেশি থাকায় পেঁয়াজের দাম বাড়ছে।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী