উজানের ঢলে পানি বেড়েছে তিস্তায়, নিম্নাঞ্চল প্লাবিত

মোয়াজ্জেম হোসেন
১৮ জুন ২০১৯, ১৪:৫৩আপডেট : ১৮ জুন ২০১৯, ১৫:০৮

তিস্তায় পানি বৃদ্ধি পাওয়ায় প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল ভারতের উজান থেকে নেমে আসা ঢলে লালমনিরহাটে তিস্তা নদীতে হঠাৎ করেই পানি বৃদ্ধি পেয়েছে। মঙ্গলবার (১৮ জুন) দুপুর ১২টায় হাতীবান্ধায় তিস্তা ব্যারাজ এলাকায় পানি উন্নয়ন বোর্ড পরিমাপ করে দেখেছে বিপদসীমার ২০ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এ পানি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।

জানা গেছে, তিস্তা ব্যারাজের উজানে পানির বিপদসীমা নির্ধারণ করা আছে ৫২ দশমিক ৬০ সেন্টিমিটার। মঙ্গলবার দুপুর ১২টায় ব্যারাজ এলাকায় পানি ৫২ দশমিক ৪০ সেন্টিমিটার উচ্চতায় প্রবাহিত হচ্ছিল।

তিস্তা পাড়ের লোকজন জানান, হঠাৎ ঢলে তিস্তার দুইধারে বসবাসরত মানুষের কিছু ঘর-বাড়ি পানিতে ডুবে গেছে।

তারা আরও জানান, সকালে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় অবস্থিত তিস্তা ব্যারাজের উজানে ভারতের গজলডোবা ব্যারাজের জলকপাটগুলো খুলে দেওয়া হয়। এতে ভাটিতে লালমনিরহাট অংশে তিস্তা নদীতে পানির প্রবাহ বেড়ে গেছে।

দহগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান মোবাইলফোনে বলেন, ‘প্রায় পানিশূন্য তিস্তায় হঠাৎ পানি বৃদ্ধি পাওয়ায় দহগ্রাম ইউনিয়নের বেশকিছু এলাকা প্লাবিত হয়েছে। এতে দেড় থেকে দুইশ’ পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।’

উজানের ঢলে পানি বেড়েছে তিস্তায়, নিম্নাঞ্চল প্লাবিত এদিকে হাতীবান্ধা ও কালীগঞ্জ উপজেলার কয়েকটি ইউনিয়নও তিস্তার পানিতে প্লাবিত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির বিবরণ পাওয়া যায়নি।

তিস্তা নদীর পানি পরিমাপক উপ-সহকারী প্রকৌশলী আমিনুর রশীদ মোবাইলফোনে জানান, ‘ভারত পানি ছেড়ে দেওয়ায় তিস্তা নদীতে পানি বৃদ্ধি পেয়েছে। বর্তমানে বিপদসীমার ২০ সেন্টিমিটার নিচে পানিপ্রবাহ রয়েছে, অর্থাৎ ৫২ দশমিক ৬০ সেন্টিমিটারের ২০ সেন্টিমিটার নিচ দিয়ে পানিপ্রবাহিত হচ্ছে। যেখানে তিস্তা ব্যারাজের উজানে ১৭ জুন পানিপ্রবাহ ছিল ৫২ দশমিক ২৫ সেন্টিমিটারের নিচে।’

তিনি আরও বলেন, ‘তিস্তায় পানিপ্রবাহ আরও বাড়তে পারে। এজন্য তিস্তা ব্যারাজের সবগুলো জলকপাট খুলে পানিপ্রবাহ নিয়ন্ত্রণ করা হচ্ছে।’

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের