পুলিশের বাছাইয়ে অযোগ্যদের ফের লাইনে প্রবেশের চেষ্টা, ৮ জনকে জরিমানা

গাইবান্ধা প্রতিনিধি
৩০ জুন ২০১৯, ০৪:১১আপডেট : ৩০ জুন ২০১৯, ০৪:১৩

গাইবান্ধা জেলা গাইবান্ধা জেলায় পুলিশ কনস্টেবল পদে নিয়োগে প্রথম পর্বের যাচাই-বাছাইয়ে বাদ পড়ে ফের মাঠে প্রবেশ করে লাইনে দাঁড়ানোর চেষ্টা করায় আট প্রার্থীকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। শনিবার (২৯ জুন) রাত ৯টার দিকে গাইবান্ধা পুলিশ সুপার প্রকৌশলী মো. আব্দুল মান্নান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, দোষী আট প্রার্থীর প্রত্যেককে ৩ হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

তিনি আরও জানান, শনিবার সকাল থেকেই পুলিশ লাইন্স মাঠে কনস্টেবল পদে নিয়োগ প্রার্থীদের প্রাথমিক পর্বের যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়। প্রাথমিক বাছাইয়ে অযোগ্য হিসেবে মাঠ থেকে বেশকিছু প্রার্থীকে বের করে দেওয়া হয়। কিন্তু তাদের মধ্যে পুনরায় আট প্রার্থী অবৈধভাবে মাঠে প্রবেশ করে লাইনে দাঁড়ানোর চেষ্টা করে।

এসময় পুলিশ সদস্যরা তাদের হাতেনাতে আটক করে। প্রাথমিক বাছাই শেষ হলে আটকদের মোবাইলকোর্টে হাজির করা হয়। এসময় বিচারক তাদের প্রত্যেককে ৩ হাজার টাকা করে জরিমানা করেন। অনাদায়ে তিন দিন করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। প্রত্যেকে জরিমানার টাকা দিলে তাদের ছেড়ে দেওয়া হয়।

কনস্টেবল পদের প্রাথমিক বাছাইয়ে জেলার সাত উপজেলার প্রায় দুই হাজারের বেশি প্রার্থী অংশ নেন। বাছাইয়ে উর্ত্তীণ প্রার্থীদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের