গাইবান্ধায় ১০৩ টাকায় পুলিশের চাকরি পেলেন ১৪৪ জন

গাইবান্ধা প্রতিনিধি
০৭ জুলাই ২০১৯, ১৮:৩৮আপডেট : ০৭ জুলাই ২০১৯, ১৮:৩৮

গাইবান্ধায় ১০৩ টাকায় পুলিশের চাকরি পেলেন ১৪৪ জন মেধা ও যোগ্যতার ভিত্তিতে ১০৩ টাকা ব্যয়ে গাইবান্ধায় ১৪৪ জন তরুণ-তরুণী পুলিশ কনস্টেল পদে চাকরি পেয়েছেন। রবিবার (৭ জুলাই) সকাল ১১টার দিকে গাইবান্ধা পুলিশ লাইন মাঠে অনুষ্ঠিত জেলা পুলিশের মিট দ্য প্রেস- এ পুলিশ সুপার প্রকৌশলী মো. আব্দুল মান্নান মিয়া এ তথ্য জানান।

এর আগে, পুলিশ লাইন্স মাঠে পুলিশের আয়োজনে এক অনুষ্ঠানে সদ্য পুলিশে নিয়োগ পাওয়া তরুণ-তরুণীদের অভিনন্দন জানিয়ে ফুলের শুভেচ্ছা জানান পুলিশ সুপার প্রকৌশলী মো. আব্দুল মান্নান মিয়া। এসময় পুলিশের অন্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

মিট দ্য প্রেস-এ পুলিশ সুপার উল্লেখ করেন, মুক্তিযুদ্ধে প্রথম প্রতিরোধকারী বাহিনী বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি অব্যাহত রাখতে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে গোয়েন্দা নজরদারি অব্যাহত রেখে শুধু মেধা এবং প্রয়োজনীয় যোগ্যতার ভিত্তিতেই এবারে পুলিশ কনস্টেবল নিয়োগ সম্পন্ন করা হয়েছে। এই নিয়োগের ক্ষেত্রে কোথাও যাতে কোনও আর্থিক লেনদেন বা অন্য কোনও অনিয়ম না হয় সে ব্যাপারে গোপন তৎপরতা অব্যাহত রেখেই কনস্টেবল নিয়োগে সুষ্ঠুভাবে যাচাই-বাছাই করা হয়েছে।

তিনি আরও বলেন, পুলিশ কনস্টেবল নিয়োগের প্রায় এক মাস আগে থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা, লিফলেট বিতরণ এবং জেলার বিভিন্ন স্থানে ব্যানার টাঙানো হয়েছে। এবার আর্থিক লেনদেনসহ সব অনিয়ম ও সুপারিশ পরিহার করে সুষ্ঠুভাবে পুলিশ কনস্টেবল নিয়োগের বিষয়টি সম্পন্ন করতে ব্যাপক প্রচারণা চালানো হয়।

জানা যায়, ১৪৪ জন নিয়োগপ্রাপ্ত কনস্টেবলের মধ্যে ৯৯ জন অতিদরিদ্র পরিবার থেকে এসেছে। এদের মধ্যে অনেকেই এতিম, চরাঞ্চলের অতিদরিদ্র কৃষক, নৈশ প্রহরী, দর্জি, দিনমজুর, ভূমিহীন বর্গাচাষি, শ্রমজীবী, রিকশা-ভ্যানচালক, গৃহপরিচারিকার কাজ করে এমন পরিবার থেকে।

এ সময় অন্যদের মধ্যে সহকারী পুলিশ সুপার (প্রশিক্ষণ) আবু সায়েম প্রধান, সহকারী পুলিশ সুপার (হেডকোয়ার্টার) মো. আনোয়ার হোসেন, ডিআইও ওয়ান আব্দুল লতিফ মিয়া পিপিএম, সদর থানা অফিসার ইনচার্জ খান মো. শাহরিয়ারসহ অনেকে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২৯ জুন পুলিশ কনস্টেবলের নিয়োগ প্রক্রিয়ার অংশ হিসেবে লাইনে দাঁড়ায় জেলার সাত উপজেলার প্রায় সাড়ে চার হাজার চাকরি প্রত্যাশী তরুণ-তরুণী। পরে শারীরিকভাবে যোগ্য ১ হাজার ৬৪ জন প্রার্থী নির্বাচিত করা হয়।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান