ঢাকা থেকে অপহৃত ব্যবসায়ী গাইবান্ধায় উদ্ধার

গাইবান্ধা প্রতিনিধি
০৭ জুলাই ২০১৯, ২৩:৪৩আপডেট : ০৮ জুলাই ২০১৯, ০০:৩৪

আলমগীর হোসেন ও সুমন মিয়া (মাঝে) ঢাকা থেকে অপহৃত ব্যবসায়ী সাদিকুর রহমানকে (৪০) রবিবার (৭ জুলাই) গাইবান্ধা সদরের ঘাগোয়া ইউনিয়নের দাড়িয়াপুর এলাকা থেকে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আলমগীর হোসেন (২৬) ও সুমন মিয়া (৩৭) নামে দুই যুবককে আটক করা হয়েছে। গত ৫ জুলাই ঢাকা থেকে অপহরণের শিকার হন সাদিকুর। রবিবার (৭ জুলাই) বিকালে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাব-১৩ এর গাইবান্ধা ক্যাম্পের কমান্ডার (এডি) মুন্না বিশ্বাস।

মুন্না বিশ্বাস জানান, ঢাকা থেকে সাদিকুরকে অপহরণের পর গাইবান্ধায় আনা হয়। গোপন সংবাদ পেয়ে ঘাগোয়া ইউনিয়নের দড়িয়াপুর বাজারস্থ যুগীপাড়া গ্রামে অভিযান চালানো হয়। অভিযানে গ্রামের আলমগীর হোসেনের বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়।

সাদিকুরের বাড়ি কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার লক্ষ্মীপুর গ্রামে। আটক সুমনের বাড়ি কুমিল্লা জেলায়।

মুন্না বিশ্বাস আরও জানান, ব্যবসায়ী সাদিকুরকে কেন অপহরণ করা হয় এবং আটক দুজন ছাড়াও আরও কেউ জড়িত আছে কিনা তা তদন্ত করে দেখা হবে। অপহরণের অভিযোগে আলমগীর ও সুমনের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সদর থানা পুলিশের মাধ্যমে তাদের আদালতে নেওয়া হবে।

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান