পেঁয়াজের দাম হিলি স্থলবন্দরে কেজিতে ৩ টাকা কমেছে

হিলি প্রতিনিধি
২১ জুলাই ২০১৯, ১৮:১৮আপডেট : ২১ জুলাই ২০১৯, ১৮:২৮

 

হিলি স্থলবন্দর দিনাজপুরের হিলি স্থলবন্দরে পাইকারিতে পেঁয়াজের দাম  প্রতিকেজি ৩ টাকা করে কমেছে। দুদিন আগে প্রতিকেজি ১৯ টাকা থেকে ২৩ টাকা দরে বিক্রি হলেও এখন তা ১৮ টাকা থেকে ২০ টাকা দরে বিক্রি হচ্ছে।

হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক সাইফুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গত কয়েকদিন ধরে টানা বৃষ্টিপাত ও বৈরি আবহাওয়ার কারণে দেশের ১৪ থেকে ১৫টি জেলায় বন্যা দেখা দিয়েছে। ওই সব অঞ্চলে পেঁয়াজের বাড়তি চাহিদা অনেকটা কমে এসেছে। পেঁয়াজের ক্রেতা সংকটও দেখা দিয়েছে। এছাড়া আসন্ন কোরবানির ঈদকে ঘিরে দেশের বাজারে পেঁয়াজের বাড়তি চাহিদার কথা মাথায় রেখে বন্দরের ছোট-বড় আমদানিকারকরা পেঁয়াজের আমদানি বাড়িয়ে দিয়েছেন। এতে আগে যেখানে গড়ে প্রতিদিন ১৫ থেকে ২০ ট্রাক করে পেঁয়াজ আমদানি হতো, সেখানে এখন ৪৫ থেকে ৫০ ট্রাক করে পেঁয়াজ আমদানি হচ্ছে। একই হারে দেশের সব বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি হচ্ছে। এতে দেশের বাজারে পণ্যটির চাহিদার তুলনায় সরবরাহ বেশি থাকায় পেঁয়াজের দাম কমেছে।’

এছাড়াও ঈদে বাড়তি চাহিদার কথা ভেবে পেঁয়াজ আমদানির জন্য আমদানিকারকরা প্রচুর পরিমাণে এলসি খুলেছেন উল্লেখ করে সাইফুল ইসলাম বলেন, ‘সেসব পেঁয়াজ দেশে প্রবেশের অপেক্ষায় রয়েছে।’

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান