ইউপি সদস্যকে মারধরের পর গণপিটুনির শিকার ছাত্রলীগের চার নেতাকর্মী

কুড়িগ্রাম প্রতিনিধি
২৯ জুলাই ২০১৯, ২২:২৬আপডেট : ২৯ জুলাই ২০১৯, ২৩:৩৪

কুড়িগ্রাম কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়ন পরিষদের এক সদস্যকে মারধরের পর ছাত্রলীগের চার নেতাকর্মী গণপিটুনির শিকার হয়েছেন। রবিবার (২৮ জুলাই) রাত ৯টার দিকে বড়ভিটা বাজারে এ ঘটনা ঘটে। পরে ওই চার নেতাকর্মীকে সেখান থেকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয় এবং তাদের বিরুদ্ধে মামলা করা হয় বলে পুলিশ জানিয়েছে। 

আহত নেতাকর্মীরা হলেন—উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান, সাংস্কৃতিক সম্পাদক জয় হাসান, কর্মী শিপলু ও মিলন। তারা আশঙ্কামুক্ত বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। মারধরের শিকার ইউপি সদস্য হলেন মো. মজিবর রহমান।

মজিবর রহমান বলেন, ‘শনিবার (২৭ জুলাই) উপজেলা প্রকৌশলী দফতর সমন্বয়ক মো. সামসুল আলমকে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচির আওতায় নারী নিয়োগের জন্য তালিকা দিই। পরদিন সকালে অফিসে গিয়ে দেখি, তালিকায় আমার দেওয়া নামগুলো নেই। এ বিষয়ে সামসুল আলমের কাছে জানতে চাইলে তিনি ক্ষেপে যান। তখন দু’জনের মধ্যে কথা কাটাকাটিও হয়। এ ঘটনার সূত্র ধরে ওই দিন রাতে মেহেদি হাসান ও জয় হাসানসহ ছাত্রলীগের ১০-১২ জনের একটি দল বড়ভিটা বাজারে আসেন এবং আমকে মারপিট করেন। তখন উপস্থিত জনতা ওই নেতাকর্মীদের গণপিটুনি দেন। এ সময় স্থানীয় আজিজার রহমান ও হাবিবুর রহমান প্রামাণিক তাদের উদ্ধার করে নিয়ে যাওয়ার চেষ্টা করলে আবারও গণপিটুনির শিকার হন। স্থানীয় জনতা তাদের চার ঘণ্টা অবরুদ্ধ করে রাখার পর পুলিশ এসে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে আমার ভাই মামলা করলে পুলিশ তাদের গ্রেফতার দেখিয়েছে।

স্থানীয়রা জানান, পুলিশ উদ্ধার করতে আসলে শত শত মানুষ সড়কের পাশে কাটা গাছ বিছিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। পরে কুড়িগ্রাম জেলা সদর থেকে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে এবং তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ সময় বাধা দিতে গিয়ে আহত হন—আজিজার রহমান মাস্টার, হাবিবুর রহমান প্রামাণিক, এরশাদুল হক ভুট্ট, বেলাল হোসেন, একরামুল হক, বাদল, বাচ্চু, জবদুল, রহিদুল, জলিল, নবাব আলী, রাশেদুল হকসহ আরও অনেকে।

গণপিটুনির শিকার মেহেদি হাসান বলেন, ‘আমরা শুধু মেম্বার সাহেবকে জিজ্ঞাসা করেছিলাম ফুলবাড়ীতে কী হয়েছিল। এ কথা বলার সঙ্গে সঙ্গে আমাদের ওপর বাজারের লোকজন চড়াও হন।’

এ প্রসঙ্গে ফুলবাড়ী উপজেলা প্রকৌশলী মো. আসিফ ইকবাল জানান, ‘গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচির আওতায় নারীদের নামের তালিকা নিয়ে ঘটনাটি ঘটেছে। চেয়ারম্যানের এ ঘটনার জন্য দায় আছে।’

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী বলেন, ‘আমরা চার ছাত্রলীগ নেতাকর্মীকে গ্রেফতার করেছি। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।’


/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি