মশার ওষুধ ছিটানোর ২৫টি মেশিন পেলো দিনাজপুর পৌরসভা

দিনাজপুর প্রতিনিধি
১০ আগস্ট ২০১৯, ১৭:৩৮আপডেট : ১০ আগস্ট ২০১৯, ১৭:৪৫

মশার ওষুধ ছিটানোর মেশিন বিতরণ দিনাজপুর পৌরসভাকে মশার ওষুধ ছিটানোর ২৫টি মেশিন দিয়েছেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম। প্যানেল মেয়র আবু তৈয়ব আলী দুলাল জানান, হুইপ পৌরসভার জন্য ব্যক্তিগত তহবিল থেকে স্প্রে মেশিনগুলো দিয়েছেন। ১২টি ওয়ার্ডে মোট ২৫টি স্প্রে মেশিন বিতরণ করা হয়। এর আগে প্রতি ওয়ার্ডে একটি করে স্প্রে মেশিন ছিল।

শনিবার (১০ আগস্ট) সকাল সাড়ে ১১টায় দিনাজপুর প্রেস ক্লাব মিলনায়তনে এক অনুষ্ঠানে পৌরসভার কাউন্সিলরদের মাঝে স্প্রে মেশিনগুলো বিতরণ করেন।

মশার ওষুধ ছিটানোর মেশিন বিতরণ অনুষ্ঠানে হুইপ ইকবালুর রহিম বলেন, জনগণের মাঝে সতর্ক বার্তা পৌঁছে দিতে হবে। ডেঙ্গু প্রতিরোধ সম্ভব। কিন্তু, বিএনপি-জামায়াতের লোকজন ছেলেধরা বলে মানুষ হত্যা করে ক্ষান্ত হয়নি, এখন মানুষের মাঝে ডেঙ্গু আতঙ্ক ছড়াচ্ছে। যতই ষড়যন্ত্র করুক না কেন, কোনও লাভ নেই।’

ডেঙ্গু আক্রান্তদের খোঁজ নিচ্ছেন হুইপ আলোচনা সভায় দিনাজপুর পৌরসভার প্যানেল মেয়র আবু তৈয়ব আলী দুলাল, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক রুস্তম আলী, শহর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রায়হান কবীর সোহাগ, সাধারণ সম্পাদক খালেকুজ্জামান রাজু, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন প্রমুখ বক্তব্য রাখেন। পরে দুপুরে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীদের চিকিৎসার খোঁজ খবর নেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম।

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান