সব পক্ষকে সংযত থেকে কাশ্মির সমস্যার সমাধান করতে হবে: মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি
১১ আগস্ট ২০১৯, ১৪:২৬আপডেট : ১১ আগস্ট ২০১৯, ২০:৩০

ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন মির্জা ফখরুল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘কাশ্মির ইস্যু সম্প্রতি মাথাচাড়া দিয়ে উঠলেও এটি অনেক পুরনো সমস্যা। আমাদের সংবিধান অনুযায়ী, অন্য দেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না করা এবং কোনও নির্যাতিত জাতি যদি আত্মনিয়ন্ত্রণ অধিকারের জন্য লড়াই করে তাকে সমর্থন করা— এ দু'টি বিষয়েরই উল্লেখ আছে। এ প্রেক্ষাপটে কাশ্মিরের জনসাধারণের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে সমস্যা সমাধানের জন্য জাতিসংঘসহ আন্তর্জাতিক মহলকে এগিয়ে আসার আহ্বান জানাই।’

রবিবার (১১ আগস্ট) সকাল ১১টার দিকে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘এমন কোনও পদক্ষেপ নেওয়া বা এমন কোনও উসকানি দেওয়া উচিত নয়, যাতে কাশ্মিরের জনগণের ওপর আরও নির্যাতন বাড়ে।’

দেশবাসীকে ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘এই দোয়াই করি যেন দেশবাসী বর্তমান অবস্থা থেকে বেরিয়ে সার্বিকভাবে ভালো থাকেন এবং সবার মঙ্গল হয়।’

তিনি বলেন, ‘ভয়াবহ অসুস্থতা সত্ত্বেও খালেদা জিয়াকে ষড়যন্ত্রমূলকভাবে সম্পূর্ণ অন্যায়ভাবে আটক করে রাখা হয়েছে। নিতান্ত মানবিক কারণেই এ ধরনের ক্ষেত্রে জামিন দেওয়া হয়। অথচ সরকার বেআইনি ও অনৈতিকভাবে তাকে কারাগারে আটক করে রেখেছে।’

ডেঙ্গু ইস্যুতে মির্জা ফখরুল বলেন, ‘ডেঙ্গু বিস্তারে সরকার যথাসময়ে দায়িত্বশীলতার পরিচয় দিলে এতগুলো মানুষের প্রাণহানি হতো না এবং ডেঙ্গু মহামারি আকারে সারাদেশে ছড়াতো না।’

ঈদযাত্রা নিয়ে তিনি বলেন, ‘ঈদের সময় মানুষ আপনজনদের কাছে আসেন। সেই আসাটা এতই কষ্টকর যে ঘরে ফিরতে লোকজনের ২৩/২৪ ঘণ্টা লেগে যাচ্ছে। অথচ সরকারের মন্ত্রী বলছেন, এবারের ঈদযাত্রায় যানজট নেই। রাস্তাঘাটের অবস্থা ভয়াবহ খারাপ শুধু এ কারণেই দেরি হচ্ছে না। কোরবানির গাড়িগুলো থামিয়ে চাঁদাবাজি মারাত্মকভাবে বেড়েছে। এটাও এই বিলম্বের অন্যতম কারণ। সড়ক ঠিক রেখে মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে যে চ্যালেঞ্জ ছিল, অনেক আগে থেকেই এর জন্য পরিকল্পনা করা দরকার ছিল। যা করতে সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।’

/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান